সাঁকরাইলে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কংগ্রেসের ‘বিডিও চলো’
অতসী মণ্ডল
নতুন পয়গাম, হাওড়া:
সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকায় বেহাল রাস্তার অবস্থা। সেই দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুরে ব্লক কংগ্রেসের উদ্যোগে পালিত হল ‘বিডিও চলো’ কর্মসূচি।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এআইসিসি সদস্য পলাশ ভান্ডারী, প্রদেশ কংগ্রেস নেতা সানোয়ার মোল্লা, সন্দীপ জয়সাওয়াল, শুভাশীষ দাস, মানস ব্যানার্জী, দীপক ব্যানার্জী, বিশ্বজিৎ সরকার ও মিলন সরদারসহ একাধিক ব্লক ও জেলা নেতৃত্ব।
এদিন প্রণব খাঁ, শঙ্কর উপাধ্যায়, বিকাশ বর, সুপ্রভাত ব্যানার্জী, ক্ষুদিরাম বোস, প্রভাত সাউ, আবুবক্কার জমাদার, নৌশাদ খান-সহ বিভিন্ন অঞ্চল ও পঞ্চায়েত কংগ্রেস নেতৃত্বও উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ব্লক কংগ্রেস সভাপতি হান্নান মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন কার্য্যকরী সভাপতি সুভাষ সিংহ।
আরও পড়ুন








