কঙ্গোয় খনিতে ধ্বস, ২০০ প্রাণহানি
কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন এক খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সোমবার দেশটির সরকার কিনশাসা থেকে এ খবর জানায়
নতুন পয়গাম: কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন এক খনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সোমবার দেশটির সরকার কিনশাসা থেকে এ খবর জানায়। ২০২১ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর এম-২৩ সশস্ত্র গোষ্ঠী ডিআর কঙ্গোর খনিজ সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়। রুয়ান্ডার সহায়তায় ২০২৪ সালের এপ্রিল মাসে তারা উত্তর কিভু প্রদেশের রুবায়া খনিরও নিয়ন্ত্রণ নেয়।
সরকারি সূত্র জানায়, ধসের ঘটনাটি ঘটেছে দেশটির খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলের একটি খনিতে, যা বর্তমানে এম-২৩ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন








