ময়দায় কংক্রিটের রাস্তা ও কবরস্থানের প্রাচীর নির্মাণের সূচনা, উপস্থিত জয়নগরের বিধায়ক
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ এগোচ্ছে। সেই প্রেক্ষিতেই জয়নগর ২ নম্বর ব্লকের ময়দা গ্রাম পঞ্চায়েত এলাকায় কংক্রিটের ঢালাই রাস্তা ও কবরস্থানের প্রাচীর নির্মাণের কাজের সূচনা করা হল রবিবার।জানা গিয়েছে, ময়দা গ্রাম পঞ্চায়েতের ১৪৪ নম্বর বুথ এলাকায় একটি কংক্রিটের ঢালাই রাস্তা এবং ১৫৪ ও ১৫৫ নম্বর বুথ এলাকায় আরও একটি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্থানীয় কবরস্থানে পাঁচিল দিয়ে ঘেরার কাজেরও সূচনা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ দাস, ময়দা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানু মণ্ডল, ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জান্নাত হোসেন মোল্লা, জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ মিস্ত্রি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এদিন বিশ্বনাথ দাস বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশ মেনে সাধারণ মানুষের সমস্যার সমাধানে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। তিনি জানান, এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এই প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছে এবং সম্পূর্ণ হলে বহু মানুষ উপকৃত হবেন।







