শতবর্ষ উদযাপনে চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাইস্কুল
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ দেবেন্দ্রনাথ মঞ্চ ডাক টিকিট প্রকাশ ও শতবর্ষ ভবনের শিলান্যাস অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন পালন করল চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাইস্কুল। চুঁচুড়া চাঁপাতলায় স্কুলের নিজস্ব জমিতে দেবেন্দ্রনাথ মঞ্চ ও শতবর্ষ ভবনের শিলান্যাস অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত করল শনিবার সকালে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন অগণিত মানুষ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং বহু শুভানুধ্যায়ী। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ মন্ডলের পৌত্র ভাস্কর মন্ডলের উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণে এই মহতী উদ্যোগ সম্পন্ন হয়, যা এ বছরেই স্কুলের শতবর্ষ সমাপ্তির সঙ্গে বিশেষ তাৎপর্য বহন করছে।বিদ্যালয় ও চুঁচুড়াবাসীদের কাছে দিনটি হয়ে উঠেছে গর্বের ও স্মরণীয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় পৌর সদস্য শ্যামাপ্রসাদ মুখার্জি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রী সহ বিশিষ্টজনেরা।
এদিকে, শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের নামে ডাক টিকিট প্রকাশ। পাশাপাশি প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ মন্ডলের পরিবারবর্গ এই শুভদিনে বিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে উৎসাহ ও সমর্থন জানাতে উপস্থিত ছিলেন।








