হাওড়ার বাগনানে ছট পূজা
সেখ মইদুল আলি, নতুন পয়গাম, বাগনান:
হাওড়ার বাগনানে সোমবার পুরাতন বাজার নন্দী পুকুর ঘাটে সিং পরিবারের উদ্যোগে বিশাল ছট পূজা পালিত হল।
এই পূজায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগনান ১ নং বি ডি ও মানস গিরি , বাগনান থানার আই সি অভিজিৎ দাস , বিশিষ্ট সমাজসেবী নয়ন হালদার, বাগনান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পঞ্চানন দাস, বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ বসু, সমাজসেবী প্রসূন কুমার মিত্র, চিত্রশিল্পী সৈকত খাঁড়া, পঞ্চায়েত সমিতির সদস্যা মণিষা বেরা, পঞ্চায়েত সদস্য রাজা আলম ,প্রাক্তন উপ প্রধান তরুণ পাল ও বিশিষ্ট গুণীজন। প্রত্যেককে বরণ করেন সিং পরিবারের সদস্যরা । বক্তব্য রাখেন বিডিও মানস গিরি, আই,সি, অভিজিৎ দাস, সহ সভাপতি পঞ্চানন দাস ও বিশিষ্ট সমাজসেবী নয়ন হালদার।এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাগনান ১ নং গ্ৰাম পঞ্চায়েতের প্রধান বিকাশ চৌধুরী। উপস্থিত অতিথিরা ছট মাতাজি কে মালা , ধূপ, মোমবাতি জ্বালিয়ে প্রনাম করেন। বাগনানের বহু মানুষ এই পূজায় অংশগ্রহণ করেন।
উপস্থিত সকলকে ও পুলিশ প্রসাশন কে ধন্যবাদ জানান সিং পরিবারের দুই সদস্য হরিন্দর সিং ও শচীনন্দর সিং।








