সিবিআইয়ে আমূল পরিবর্তনের ভাবনা কেন্দ্রের
নতুন পয়গাম, নয়াদিল্লি:
তদন্তের নিরপেক্ষতা ও দক্ষতা নিয়ে ধারাবাহিক প্রশ্নের পর এবার সিবিআইয়ের কার্যপ্রণালীতে বড়সড় বদলের উদ্যোগ নেওয়ার পথে কেন্দ্র। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী, সিবিআইয়ের জন্য পৃথক আইন আনতে আলোচনা শুরু হয়েছে।
অভিযোগ, বিপুল সংখ্যক মামলা তদন্তাধীন থাকলেও বিচারপ্রক্রিয়া সীমিত। ফলে সংস্থার ওপর আস্থা কমছে। কমিটির মত, মামলার চাপ কমাতে এবং পেশাদারিত্ব বাড়াতে সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তদন্তকারী নিয়োগ করা উচিত।
তাছাড়া সাইবার অপরাধ, আর্থিক প্রতারণা ও ফরেনসিক ক্ষেত্রে বেসরকারি বিশেষজ্ঞদের যুক্ত করার কথাও ভাবা হচ্ছে। সরকারের লক্ষ্য সিবিআইয়ের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা।
আরও পড়ুন








