সুরেশ জি ভার্বানী রচিত ‘Lucky You’ বইয়ের সাফল্য উদযাপন
অতসী মণ্ডল, নতুন পয়গাম, কলকাতা:
বিশিষ্ট লেখক, উদ্যোক্তা ও শিক্ষাবিদ সুরেশ জি ভার্বানী রচিত ‘Lucky You’ বইটি প্রকাশের পর থেকেই পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। আত্ম-উন্নয়ন ও ইতিবাচক চিন্তাধারার উপর ভিত্তি করে লেখা এই বইটি ইতিমধ্যেই হাজার হাজার পাঠকের জীবনকে স্পর্শ করেছে এবং তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
‘Lucky You’ মূলত একটি আত্ম-পর্যালোচনামূলক ওয়ার্কবুক, যা পাঠকদের নিজেদের জীবনের সৌভাগ্য ও সম্ভাবনাকে চিনে নিতে সহায়তা করে। বাস্তব অভিজ্ঞতা, অনুপ্রেরণামূলক বার্তা এবং ব্যবহারিক কৌশলের মাধ্যমে লেখক দেখিয়েছেন— কীভাবে একজন মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তুলতে পারেন।
এই বইয়ের সাফল্য উপলক্ষে গত ১৪ অক্টোবর কলকাতার জি. ডি. বিড়লা সভাঘরে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান “Lucky You – সাফল্যের উৎসব”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক সুরেশ জি ভার্বানী ছাড়াও, জেটকিং কলকাতার প্রধান রাজশ্রী চক্রবর্তী, জেটকিং অল ইন্ডিয়া প্লেসমেন্টের প্রধান অখিলেশ ভার্মা, ব্যবসায়িক অংশীদার সচিদানন্দ সিং ও মমতা সিং (ধানবাদ), প্রাক্তন ছাত্র স্বয়ম চক্রবর্তী (উইপ্রো), অরূপ ঘোষ (শিজি), সংবিত দত্ত ও সোনু কুমার রায় (কগনিজেন্ট), ফৌজিয়া রহমান (ক্যাপজেমিনি), জয়শ্রী ঘোড়াই (উইপ্রো), সালকিয়া বিক্রম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রাজেশ শ, পদ্দাপুকুর ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক হাসান বিশ্বাস, নেতাজি নগর বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত শিক্ষিকা দেবযানী দে, সহ বহু সাহিত্যপ্রেমী ও বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লেখক সুরেশ জি ভার্বানী বলেন, “আমি এই বইটি লিখেছি মানুষকে মনে করিয়ে দিতে যে ভাগ্য কোনো বাইরের বিষয় নয়— এটি আমাদের চিন্তা, মনোভাব এবং কর্মের ফল। পাঠকদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি অভিভূত।”
উল্লেখ্য, সুরেশ জি ভার্বানী একজন স্বনামধন্য চিন্তানায়ক, উদ্যোক্তা ও অনুপ্রেরণাদায়ক বক্তা। তিনি বহু বছর ধরে মানুষের ক্ষমতায়ন ও ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে চলেছেন।
বর্তমানে ‘Lucky You’ বইটি দেশের বিভিন্ন বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে সহজলভ্য।








