গান গেয়ে বাংলাদেশে মানুষের মন জয় করলেন জঙ্গলমহলের বিদ্যুৎ দাস
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়াঃ
গত কয়েকদিন আগেই তিনি বাংলাদেশে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সেখানে নিজের প্রতিভাকে তুলে ধরতে গেছিলেন। সেই সুদুর বাংলাদেশ থেকে নিজের বাড়ি জঙ্গলমহলের নাম উজ্জ্বল করে আজ বাড়ি ফিরলেন বিদ্যুৎ দাস। এই দিন তার আসার আগেই অগণিত ভক্তরা অধীর আগ্রহে দাঁড়িয়ে ছিলেন রাস্তার ধারেই। এর পরেই বিদ্যুৎ বাবুকে কাছে পেয়ে এলাকার সাধারণ মানুষ তাকে পুষ্পস্তবক ও মালা পরিয়ে শুভেচ্ছা জানান।
এই বিষয়ে বিদ্যুৎ বাবু বলেন দেশের মাটিতে ফিরেই এই রকম ভাবে শুভেচ্ছা পাবো সকলের, ভাবতে পারিনি। সব সময় মানুষের পাশে আমি ছিলাম ভবিষ্যতে থাকবো। বাংলাদেশের মানুষ ও এই বাংলার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আজ এই উন্নতি শিখরে পৌছাতে পেরেছি। তিনি বলেন আমি গানের জগতে গেলেও রাজনীতি ছাড়িনি, ২০২৬ এলেই সকলই বুঝতে পারবেন।
এই দিন বিদ্যুৎ বাবুর অনুগামীরা বলেন আমাদের প্রিয় দাদা আজ বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন ওনাকে সম্মান জানাতেই আজ আমাদের সকলের এখানে আসা।








