বিএসএফের উদ্যোগে সামাজিক সচেতনতা কর্মসূচি জলঙ্গিতে
নতুন পয়গাম, জলঙ্গি :
জলঙ্গি সীমান্তের ১৪৬ নম্বর বিএসএফ আধিকারিকদের উদ্যোগে বাল্যবিবাহ, শিশু পাচার ও নারী পাচারসহ একাধিক সামাজিক দুর্নীতি বিরোধী সচেতনতা কর্মসূচির আয়োজন করা হলো খয়রামারি হাই স্কুল প্রাঙ্গণে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ, স্কুলের প্রধান শিক্ষক উৎপল মণ্ডল, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।
বক্তারা জানান, বাল্যবিবাহ শুধু আইনত অপরাধ নয়, এটি শিশুর শিক্ষা ও ভবিষ্যৎ নষ্ট করে। শিশু ও নারী পাচার এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যা রোধে সবার আগে প্রয়োজন সচেতনতা। সন্দেহজনক কিছু ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ বা বিএসএফকে খবর দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়—“না বলি বাল্যবিবাহকে, না বলি শিশু পাচারকে, না বলি নারী পাচারকে; সচেতন সমাজই পারে দুর্নীতি রুখতে।”
আরও পড়ুন








