বাবা ও মায়ের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দান উৎসব
সঞ্জয় মন্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
বাবা ছিলেন এলাকার বিশিষ্ঠ সমাজসেবী , গোটা পরিবারের সবাই মনুষের বিপদে আপদে পাশে থাকে,এইর
কম একটা প্রগতিশীল,উদার মুক্ত মনা পরিবারের বড় হওয়া আনিসুর রহমানের এলাকার সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবী হয়ে ওঠার অন্যতম প্রেক্ষাপট। দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের বাবা-মা ও কিছু প্রিয় জন আত্মীয়-স্বজনের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান উৎসব এর আয়োজন করেন। প্রতিবছরই প্রায় দুশেরও অধিক মানুষ এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে এবং রক্ত দেয়। আজ আনিসুর রহমানের নিজের গ্রাম বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভার আমশোল মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল এ বছরের রক্তদান উৎসব। সম্প্রতি শারদীয় উৎসব ও তারপরে আলোর উৎসব দীপাবলি পার হয়েছে। শারদীয়া উৎসব দেবী দুর্গা এবং দীপাবলি উৎসব দেবী কালীকে কেন্দ্র করে ধর্মীয় ও সামাজিক একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয় । উৎসব মানেই মানুষের মঙ্গল কামনায় মানুষের মিলন মেলা। আনিসুর রহমানের কাছে রক্তদান একটি উৎসব। এর থেকে শ্রেষ্ঠ মানবতার উৎসব আর আছে বলে তার মনে হয় না। এটা এমন একটা উৎসব যেখানে সরাসরি মানবতার পুজো করা হয়। যে দানের মধ্যে দিয়ে বেঁচে ওঠে আরেকটা প্রাণ। নিঃস্বার্থ এই রক্তদান উৎসবের মধ্যে দিয়েই দাতা ও গ্রহীতার মধ্যে গড়ে ওঠে অদৃশ্য এক রক্তের সম্পর্ক। যে মানবিক সম্পর্কের মধ্যে দিয়েই এগিয়ে চলে গোটা সমাজ। আনিসুর রহমানের উদ্যোগে আজকের এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল খেতমজুর সংগঠনের বিষ্ণুপুর সাংগঠনিকের সভাপতি তথা বরজোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, সোনামুখী বিধানসভার সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সেন, ধগরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা এলাকার বিশিষ্ট তৃণমূল নেতা ইউসুফ মন্ডল , সোনামুখী ব্লক যুব সভাপতি নয়ন মৃধা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। আনিসুর রহমান নিজে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের ক্ষেতমজুর সংগঠনের সভাপতি হলেও নিজের রাজনৈতিক পরিচয় এর ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম-বর্ণ দল নির্বিশেষে মানুষের আপনজন হিসেবে নিজের পরিচয় দিতেই স্বাচ্ছন্দ বোধ করেন। আজকের এই রক্তদান উৎসবে জাতি ধর্ম,পুরুষ, নারী,নির্বিশেষে প্রায় ১২০ জনের বেশি মানুষ রক্তদান করেন। এই রক্তদান উৎসবকে ঘিরে এলাকায় ছিল উৎসবের মেজাজ। অসংখ্য নারী পুরুষ এই উৎসবে অংশগ্রহণ করে রক্ত দিতে চাইলেও পরিকাঠামোগত কারণে সকলের রক্ত নেওয়া যায়নি। আনিসুর রহমানের নেতৃত্বে শুধু আজকের এই একদিনের রক্তদান উৎসব নয়, সারা বছর এলাকার যুবকরা সব রকম বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায়। আমসলসহ এলাকার মানুষের কাছে আনিসুর রহমান প্রকৃত অর্থেই একজন সমাজসেবী যিনি অন্তর থেকে মানুষকে ভালোবেসেই মানুষের পাশে দাঁড়ায় কোন স্বার্থ নিয়ে নয়। আনিসুর রহমান জানান মানুষের কোন উপকারে নিজে কাজে লাগতে পারলে ভেতর থেকে যে আনন্দ হয় তা কোন শব্দ বা বর্ণ দিয়ে প্রকাশ করা যায় না। তিনি জানান তিনি যতদিন বেঁচে থাকবেন শুধু রক্তদান উৎসব নয় , মানুষের বিপদে-আপদে তাদের পাশে দাঁড়াতে পারলেই তার জীবন সার্থক হবে বলে তিনি মনে করেন। ঈদের সময় কাপড় বিলি থেকে প্রচন্ড শীতে দরিদ্র আর্ত মানুষকে শীতবস্ত্র ও কম্বল প্রায় সারা বছরই তার এই কর্মযজ্ঞ সমানে চলে।








