বিজেপির বিএলএ সবথেকে বেশি
নতুন পয়গাম, কলকাতা:
এসআইআর শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজে বিএলওদের সহযোগিতা করছেন বুথ লেভেল এজেন্ট বা বিএলএরা। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, বুধবার পর্যন্ত বিএলএ নিয়োগে শীর্ষে বিজেপি দল। তারা দলীয়ভাবে ৩৫ হাজার ৬৫১ জন বিএলএ নিয়োগ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের বিএলএ সংখ্যা ২৭ হাজার ৭৪৪ এবং সিপিএম এর বিএলএ ২৭ হাজার ৩৯২ জন। ফরওয়ার্ড ব্লক দিয়েছে ১,০৯১ জন। তবে আম আদমি পার্টি কোনও এজেন্ট দেয়নি।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, বিএলও বা বিএলএরা কোনও নথি চাইবে না, তারা কেবল ফর্ম দেওয়া ও সংগ্রহ করবেন। এটাই তাঁদের কাজ। তবে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে তাদের নথি লাগবে। বৃহস্পতিবার থেকে অনলাইনে ফর্ম ডাউনলোড ও জমা দেওয়া যাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং ‘ইসিআইনেট’ অ্যাপের মাধ্যমে। প্রযুক্তিগত সমস্যার জন্য গত মঙ্গলবার এটি চালু করা যায়নি।








