দুঃসংবাদ শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড শিবিরে
নতুন পয়গাম: বিশ্বকাপে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা,নিউজিল্যান্ড শিবির।বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানেন্দু হাসারাঙ্গা,নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।মঙ্গলবার দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড খবরটি জানিয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকপে অভিযান শুরু করেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। এরপর তাঁর এমআরআই হলে গুরুতর আঘাত ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ, আপাতত বিশ্রামে থাকতে হবে অলরাউন্ডারকে। ফলে তাঁর পরিবর্তে বিশ্বকাপের দলে ডাকা হয়েছে দুশান হেমন্তকে। নিউজিল্যান্ড ব্রেসওয়েলের পরিবর্তে কলিন ম্যাকেঞ্চিকে দলে নিয়েছে।
আরও পড়ুন








