হাওড়ার আমতায় বাঘরোল সংরক্ষণে সচেতনতা শিবির
আরও পড়ুন
সেখ মইদুল আলি, নতুন পয়গাম, আমতা:
হাওড়া জেলার আমতার উদং এলাকায় লক্ষ্মীপূজোর মঞ্চে আয়োজিত হল “ফিশিং ক্যাট অ্যাওয়ারনেস ক্যাম্প” বা বাঘরোল সংরক্ষণ ও সচেতনতা শিবির। বিপন্ন প্রজাতির এই জলচর প্রাণীটিকে রক্ষা ও তার প্রতি সাধারণ মানুষের ভয়ভীতি ও ভুল ধারণা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী প্রদীপ রঞ্জন রীত ও অনির্বাণ সেনাপতি। পরিবেশ সংগঠন গ্রীন চেন মুভমেন্ট-এর পরিচালক তথা শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন, “বাঘরোল বা গোবাঘা পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী। আইইউসিএন অনুসারে এটি এন্ডেঞ্জার্ড বা বিপন্ন প্রজাতি। ১৯৭২ সালের ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের অধীনে এটি সিডিউল–ওয়ান প্রাণী—অর্থাৎ, এদের হত্যা বা ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।”
তিনি আরও জানান, “জলাভূমি দ্রুত কমে যাওয়ায় বাঘরোল এখন বসতিসংকট ও খাদ্যসংকটে ভুগছে। অনেক সময় মানুষ ভুল ধারণা থেকে এদের মেরে ফেলে, আবার গ্রামীণ সড়কে যানবাহনের ধাক্কায়ও এরা প্রাণ হারায়। অথচ ইঁদুর ও সাপ খেয়ে বাঘরোল পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই এদের সংরক্ষণে সরকার থেকে সাধারণ মানুষ—সবাইকে একসঙ্গে উদ্যোগী হতে হবে।”
শিবিরে ছিল পরিবেশ–বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সাপসহ অন্যান্য গ্রামীণ বন্যপ্রাণী নিয়ে আলোচনা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মলয় পোল্ল্যে ও সুভাষ হাজরা।
উপস্থিত বক্তারা একবাক্যে জানান—বাঘরোলকে বাঁচানো মানেই আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা।
| নামায | সময় |
|---|---|
| ফজর | Loading... |
| ফজর শেষ | Loading... |
| যোহর | Loading... |
| আসর | Loading... |
| মাগরিব | Loading... |
| এশা | Loading... |







