BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

মৃত্যুনগরী গাজা উপত্যকার আত্মকথা: ইসরাইলের মাথায় ট্রাম্পের হাত যতদিন থাকবে নেতানিয়াহু ততদিন মাথানত করবে না

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪৩ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪৩

বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন:

নতুন পয়গাম: গাজা উপত্যকাকে ঘিরে চার হাজার বছরের অবরোধ এবং ভোগ দখলের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রাচীন মিশরীয় যুগ থেকে শুরু করে যিশু খ্রিস্টের কয়েক’শ বছর আগে পর্যন্ত, এমনকি ১৬ শতকে অটোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত বিভিন্ন রাজবংশ, সাম্রাজ্য এবং ব্যক্তি গাজা উপত্যকাকে শাসন, ধ্বংস ও পুনরুদ্ধার করেছে। আলেকজান্ডার দ্য গ্রেট, রোমান সাম্রাজ্য বা মুসলিম জেনারেল আমর ইবনে আল-আস এই গাজা উপত্যকা জয় করেছেন। যখন যে বা যারা গাজা জয় করেছে, তখন তারা তাদের মতো করে এখানকার ধর্মীয় বিশ্বাস, সমৃদ্ধি ও পতনকে প্রভাবিত করেছে।

আরও পড়ুন:

ফিলিস্তিনের গাজা অঞ্চল ১৯১৭ সাল পর্যন্ত অটোমান বা তুর্কি খিলাফত সাম্রাজ্যের অংশ ছিল, এরপর এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে আসে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এবং তুর্কিরা গাজা উপত্যকা এবং অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বেশিরভাগ এশিয়ান-আরব অঞ্চলগুলোর ভবিষ্যত বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায়। কিন্তু ১৯১৯ সালে প্যারিস শান্তি সম্মেলনের সময়, বিজয়ী ইউরোপীয় শক্তিগুলো প্রতিশ্রুত ঐক্যবদ্ধ স্বাধীন আরব রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দেয়।

আরও পড়ুন:

বরং তারা বেশ কয়েকটি ম্যান্ডেট জারি করে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে বিভক্ত করে সুরক্ষা দেয়ার কথা বলা হয়। এভাবে গাজা ফিলিস্তিনের ব্রিটিশ ম্যান্ডেটের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত লীগ অফ নেশনস (তদানীন্তন রাষ্ট্রসংঘ) এর অনুমোদন দেয়। গাজা উপত্যকা ১৯২০ থেকে ১৯৪৮ পর্যন্ত ব্রিটিশ ম্যান্ডেটের অংশ থাকে।

আরও পড়ুন:

সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০তম বার্ষিক অধিবেশনের আগের দিন নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘেরই অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হল আরও এক অভূতপূর্ব অধিবেশন। ১৫০-রও বেশি দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে প্যালেস্তাইন প্রশ্নে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে শোনা গেল জোরালো সহমতের কথা। ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ আহ্বানে আয়োজিত এই বিশেষ সভায় ফ্রান্স আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। তার মাত্র কয়দিন আগেই ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মল্টো, মোনাকো এবং অ্যান্ডোরাও প্যালেস্তাইনকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে মর্যাদা বা স্বীকৃতি দেয়। ফলে এ পর্যন্ত বিশ্বের মোট ১৯৩টি রাষ্ট্রের মধ্যে ১৫০টি-রও বেশি দেশ স্বাধীন ও সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্রের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করল।

আরও পড়ুন:

মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় ইসরায়েল-প্যালেস্তাইন বিরোধের একমাত্র সমাধান হিসাবে দ্বিরাষ্ট্রীয় তত্ত্ব বহুদিন ধরেই সর্বস্তরে স্বীকৃত। রাষ্ট্রসঙ্ঘও শান্তির লক্ষ্যে এই ব্যবস্থার পক্ষে। ইতিমধ্যে উন্নয়নশীল ও বিকাশশীল দেশগুলির সকলেই প্যালেস্তাইনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করে সমস্যার স্থায়ী সমাধানের জন্য সাধ্যমতো পদক্ষেপ করেছে। ইসরায়েলের একান্ত ঘনিষ্ঠ আমেরিকার চাপে তাদের সহযোগী দেশগুলি, বি‍শেষ করে জি-৭ গোষ্ঠী এবং ন্যাটো জোটের দেশগুলি প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। এই সব দেশগুলি মূলত আমেরিকার লেজুড় হয়ে ইসরায়েলের দীর্ঘমেয়াদি আগ্রাসী পরিকল্পনা রূপায়ণে পরোক্ষে সায় দিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন:

মার্কিন মদত‍‌ ও সহায়তায় ইসরায়েল চাইছে, ক্রমাগত প্যালেস্তাইনি ভূখণ্ড দখল করে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তাতে প্যালেস্তাইন বলে কোনও দেশ বা ভূখণ্ডের অস্তিত্বই থাকবে না। সেই লক্ষ্যেই তারা হামাসকে অজুহাত খাড়া করে গাজায় জাতিগত নিকেশ অভিযান বা ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দীর্ঘ সাড়ে সাত দশকেরও বেশি সময় ধরে। একই সঙ্গে প্যালেস্তাইনের জমি বা ভূখণ্ড দখল করে প্যালেস্তাইনকে প্রান্তিক করে ফেলেছে। অগণিত ফিলিস্তিনি নাগরিককে উৎখাত করেছে ইহুদিরা। সেইসব ফিলিস্তিনিরা প্রতিবেশি দেশগুলোতে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে। আবার অসংখ্য ফিলিস্তিনি নিজ ভূমে পরবাসী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ গত দুই বছর ধরে ইসরাইল যে প্যালেস্তিনীয়দের গণহত্যা ও ধ্বংসকাণ্ড চালাচ্ছে, তার অন্যতম প্রধান লক্ষ্য হল সমস্ত প্যালেস্তাইনবাসীদের নিকেশ অথবা বিতাড়িত করা। সমগ্র গাজা ভূখণ্ড এবং ওয়েস্ট ব্যাঙ্ক বা পশ্চিম তীর কার্যত ফাঁকা করে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা। গত দু-বছর ধরে প্যালেস্তাইনের স্বপ্ন চিরতরে কবর দিয়ে ইসরায়েলের স্বপ্ন পূরণে অবাধে গণহত্যা চলছে। বোমা আর ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রতিদিন গড়ে শতাধিক নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে। আহত, জখম, পঙ্গুর সংখ্যার কোনও সীমা-পরিসীমা নেই। মানুষ হত্যায় মেতে ওঠা ইসরায়েলের এই কাজে প্রতিবাদের ঝড় উঠেছে দেশে দেশে। বিশ্বের শান্তিকামী মানুষ এমন হিংস্রতা, বর্বরতা, পাশবিকতা, নৃশংসতা সহ্য করতে পারছেন না। প্রতিবাদের তীব্রতা ও ব্যাপকতা বাড়তে থাকায় মার্কিন ঘনিষ্ঠ যে দেশগুলি এতদিন দ্বিরাষ্ট্র তত্ত্বে সায় দিচ্ছিল না, তারাও এখন বাধ্য হচ্ছে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে। এতকাল যারা সরাসরি হোক বা আড়াল থেকে ইসরায়েলকে সমর্থন জুগিয়ে এসেছে, তাদের বেশিরভাগ অবস্থান বদলে ফেলায় প্রবল চাপ তৈরি হচ্ছে ইসরায়েলের ওপর।

আরও পড়ুন:

কার্যত এই মুহূর্তে বিশ্বে এক ঘরে হয়ে যাবার অবস্থা ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের যত অশান্তির মূলে থাকা এই অবৈধ দেশটিকে এখনো টিকিয়ে রাখার একমাত্র গ্যারান্টার আমেরিকাও যথেষ্ট চাপের মুখে। একে একে সব ইউরোপীয় সঙ্গীরা অবস্থান বদল করছে। মোদির ভারতও সম্প্রতি অবস্থান বদলেছে। এখনও আমেরিকা, ইসরাইলের দিকে থেকে গেছে জার্মানি, ইতালি, জাপান। তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে সন্দেহ নেই। কিন্তু ইসরায়েল এখনই মাথা নত করবে না। কারণ, তাদের মাথার ওপর ট্রাম্পের লম্বা হাত রয়েছে। আর আমেরিকা যখন মাথার উপর আছে, তখন ইসরাইল মরণ কামড় দেবেই।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder