টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা
আব্দুল রাহাজ, নতুন পয়গাম, ১৫ আগস্ট: জমে উঠেছে অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের লড়াই। এই সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়ে অস্ট্রেলিয়া এগিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ব্রেভিসের ব্যাটিং তান্ডবে দুর্দান্ত জয় পায় সাউথ আফ্রিকা। ফলে এই জয়ের পাশাপাশি সিরিজের সমতায় নিয়ে আসে প্রোটিয়ারা। এবার সিরিজের নির্ণায়ক ম্যাচে দুটি দল মুখোমুখি হবে। ক্রিকেট বিশ্বের জনপ্রিয় দুই সফল দল কিছুদিন আগে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয় যেখানে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় সাউথ আফ্রিকা। কোথাও কি সেই হারের বদলা নেবে এই নির্ণায়ক ম্যাচের মধ্য দিয়ে অজিরা। বেশ একটা দুর্দান্ত লড়াই দেখতে চলেছে ক্রিকেট প্রেমী মানুষ থেকে শুরু করে সারা বিশ্ব। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২.৪৫-এ।








