এসআইআর ফরম পূরণে সহায়তা শিক্ষক সংগঠনের উদ্যোগে
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মালদা জেলা শাখার উদ্যোগে শুক্রবার জেলার কালিয়াচক -১ব্লকের জালালপুর অঞ্চলের ৯৬নম্বর বালুয়াচরা বুথে এলাকার বাসিন্দাদের এসআইআর ফরম পূরণে সহায়তা করা হয়। সংগঠনের শীর্ষ নেতৃত্বের নির্দেশে জেলার বিভিন্ন বুথে বাংলার ভোট রক্ষা সহায়তা ক্যাম্প করা হয়েছে।ধারাবাহিকভাবে এলাকার মানুষকে এই পরিষেবা প্রদান করা হচ্ছে বলে সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেছেন। জানা গিয়েছে, বালুয়াচরা বুথে প্রায় একশত ভোটারকে এই কয়েকদিনে এসআইআর ফরম পূরণে সহায়তা করা হয়েছে। গ্রামের বহু মানুষ এই পরিষেবা পেতে বাংলার ভোট রক্ষা সহায়তা ক্যাম্পে ভিড় করছেন। সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদের নির্দেশে মালদা জেলায় বিভিন্ন জায়গায় জেলা নেতৃত্ব সহায়তা কেন্দ্র করে মানুষের ফর্ম ফিলপের কাজ করে চলেছেন। সংগঠনের জেলা সভাপতি সাকিলুর রহমান এই কাজের জন্য সংগঠনের সদস্যদের মানুষের পাশে থাকতে বলেছেন। সংগঠনের পক্ষে এই বিষয়ে মানুষকে সহায়তা করা হচ্ছে। ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসাআর(ফাজিল) বাংলা বিভাগের শিক্ষক তথা সংগঠনের জেলা কমিটির কার্যকরী সভাপতি আব্দুল লাহিল মামুন এদিন জালালপুর অঞ্চলের নিজের বালুয়াচরা বুথে এলাকার মানুষের ফর্ম পূরণ করে দেন।
এই প্রসঙ্গে আব্দুল লাহিল মামুন বলেন,সংগঠনের রাজ্য সভাপতি একে ফারহাদের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলায় এসআইআর ফরম পূরণের জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। জেলা সভাপতি সাকিলুর রহমানের নেতৃত্বে মালদা জেলায় বিভিন্ন সহায়তা কেন্দ্রে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে।








