বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও দেওয়াল পত্রিকার মোড়ক উম্মোচন
নতুন পয়গাম, রতুয়া: মালদার সামসির বিদ্যাসাগর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট(বি.এড) এ অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও দেওয়াল পত্রিকা ‘চেতনা’র মোড়ক উম্মোচন। জানা গিয়েছে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন কমিটির সম্পাদক সফিকুর রহমান চৌধুরী, সদস্য আতাউর রহমান, অধ্যাপক ড.মামুদ সেলিম প্রমুখ। কলেজের ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাগণ। দেওয়াল পত্রিকা চেতনার সম্পাদক অধ্যাপক রাজরুল ইসলাম ও মোবারক করিম প্রমুখ জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত চরণ “আমারই চেতনার রঙে পান্না হল সবুজ/ চুনি উঠল রাঙা হয়ে।”এই চরণটির প্রতিফলন ঘটানো হয়েছে।এখানে চুনি নয় এখানে নবীন-প্রবীন ছাত্র-ছাত্রীদের কলমের ছোঁয়ায় দেওয়াল পত্রিকাটি বৈচিত্র্যময় হয়ে উঠেছে। আগামীতে এই ভাবে ছাত্র-ছাত্রী,অধ্যাপক-অধ্যাপিকা এবং কলেজ পরিচালন কমিটির সহায়তা পেলে কলেজের পরিবেশ আরো সুন্দর হবে। পড়ুয়ারা সংস্কৃতিমনস্ক হবে বলে আশাবাদী।








