অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের
আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উদযাপন
নতুন পয়গাম, শেওড়াফুলি:
আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার হুগলির শেওড়াফুলিতে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করে অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন (আ.বা.মা.)। সংগঠনের সভাপতি আবু আফজাল জিন্নার সভাপতিত্বে “সংখ্যালঘুদের দূরাবস্থা ও উত্তরণের পথ” শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সভায় মৌলানা ইসাহক, বাওজুল হোসেন, আজিজুল হক, সর্পমিত্র অরিন্দম চক্রবর্তী, মৌলানা আনোয়ার শাহ, সৈয়দ সাইফুল্লাহ, রফিকুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সমাজকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, ওবিসি সংক্রান্ত অনিয়ম, সাচার ও রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট কার্যকরের দাবি জানান। পাশাপাশি ওয়াকফ সম্পত্তি উদ্ধার, ইমাম ও মুয়াজ্জিন ভাতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
দেশ ও রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে মৌলানা নজরুল ইসলামের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।








