টেট উত্তীর্ণদের বয়স ছাড়ের আবেদন নাকচ
নতুন পয়গাম, কলকাতা:
টেট উত্তীর্ণ ২০২২ সালের পরীক্ষার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড়ের দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই সুযোগ চেয়ে আদালতে দায়ের হয়েছিল মামলা। যাতে দাবি করা হয়েছিল, ২০২২ সালের টেট উত্তীর্ণদের বয়সসীমায় ছাড় দিয়ে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হোক। মামলায় আবেদনকারী পক্ষের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল, এর আগেও আদালত এই ধরনের একটি মামলায় ২০১৭ সালের প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় দিয়েছিল। এবার ২০২২ সালের প্রার্থীদের বয়সের ক্ষেত্রেও সেই ছাড় দেওয়া হোক। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি ছিল, মামলায় এ বিষয়ে ২০১৬ সালের আইনকে চ্যালেঞ্জ করা হয়নি। ফলে ওই আইনে কোনওভাবেই হস্তক্ষেপ করা যায় না। এই যুক্তির ভিত্তিতেই মহ্গলবার আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন








