ছেলেদের পর মেয়েদের ক্রিকেটেও ধরাশায়ী পাকিস্তান
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবারের আসরে প্রথমে শ্রীলংকা মহিলা ক্রিকেট দলকে পরাজিত করার পর এবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মহিলা ক্রিকেট দল কে পরাজিত করে পরপর দুই ম্যাচে জয় পেয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। অন্যদিকে বড় ম্যাচে পরাজয়ের মুখ দেখে পাকিস্তান মহিলা ক্রিকেট দল এবারের বিশ্বকাপের মঞ্চে তাদের জয় অধরা থেকে গেল। পরপর দুটি ম্যাচে পরাজয়ের মুখ দেখে টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়লো পাকিস্তান মহিলা ক্রিকেট দল। বড় ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটসম্যানরা সেভাবে মেলে ধরতে না পারলেও ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং লাইন আপের সামনে একেবারে ধরাশায়ী পাকিস্তান মহিলা ক্রিকেট দল সেই সুবাদে আরও একবার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে হারিয়ে নিজেদের জয়ের পরিসংখ্যান কে এগিয়ে নিয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে ছাড়বার পাত্র ছিল না পাকিস্তান মহিলা ক্রিকেট দল। বল হাতে দিয়ানা ও ব্যাট হাতে সিদরা আমিন বেশ দুর্দান্ত খেলেছে। অন্যদিকে এদিন ব্যাট হাতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে ব্যাট হাতে হার্লিন জেমিমা রদ্রিগেজ ও বঙ্গ কন্যা রিচা ঘোষ দুর্দান্ত ব্যাটিং করেছে। তবে এদিন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটসম্যানরা কেউই বড় রান করতে পারেনি। অন্যদিকে বল হাতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে দীপ্তি ও ক্রান্তি দুর্দান্ত বোলিং করেছে। বিশ্বকাপের মঞ্চে এদিনের বড় ম্যাচে পাকিস্তান মহিলা ক্রিকেট দল টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা ক্রিকেট দল নির্ধারিত ৫০ ওভারের শেষে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান মহিলা ক্রিকেট দল ৪৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ভারতীয় মহিলা ক্রিকেট দল ম্যাচটি ৮৮ রানে জিতে নেয়। এই জয়ের পাশাপাশি এবারের বিশ্বকাপের মঞ্চে পরপর দুটি ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে হার্লিন ডিওল (৪৬), জেমিমা রদ্রিগেজ (৩২) ও বঙ্গ কন্যা রিচা ঘোষ (৩৫) । বল হাতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে জ্বলে ওঠে ক্রান্তি ও দীপ্তি শর্মা দুজনেই তিনটি করে উইকেট নিয়েছে। পাকিস্তান মহিলা ক্রিকেট দলের হয়ে বড় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে সিদরা আমিন (৮১) অন্যদিকে বল হাতে দিয়ানা নিয়েছে চারটি উইকেট এছাড়া সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা দুটি করে উইকেট নিয়েছে। ম্যাচের ছাড়া ক্রান্তি গাউড। আজ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামছে সাউথ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল তিনটেয়।








