সব ছাপিয়ে ভারতীয় দলে এখন নবীন-প্রবীনের অদৃশ্য লড়াই
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম:
ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের ক্রিকেট সিরিজে ভারতীয় দলের লড়াই যেন নিজেদের সাথে নিজেদেরই।একদিকে রোহিত-বিরাটের নিজেদের ফিরে পাওয়ার লড়াই,অন্যদিকে প্রতিভাবান খেলোয়াড়দের একাদশের বাইরে থাকা।শোনা যাচ্ছে,এ নিয়ে নাকি ড্রেসিংরুম বেশ সরগরম।তাই পরশু ভারত শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই খেলবে না, ভারতের ‘প্রবীনরা’ নিজেদের প্রমাণের জন্য মরিয়া হয়ে উঠবে৷ কারণ এই মুহূর্তে জুনিয়রদের দলে সিনিয়রদের নিজেদের প্রমাণের লড়াই করতে হবে৷ পারথের মাঠে ঘামও ঝরাতে শুরু করেছেন ‘রো-কো’ জুটি।তবে মূল লক্ষ্য অবশ্যই অস্ট্রেলিয়াকে তাদের নিজের মাঠে হারানো।অনুশীলন পুরোদমে চলছে এবং প্রথম ওয়ানডে ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচটি ১৯ অক্টোবর পারথে৷
আরও পড়ুন








