বন্যাদুর্গতদের পাশে মানবিকতার হাত, ধূপগুড়িতে বৃহন্নলাদের অনন্য উদ্যোগ
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:
আরও পড়ুন
ভয়াবহ বন্যার ক্ষত এখনও শুকায়নি ধূপগুড়ির বিস্তীর্ণ অঞ্চলে। গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা, কুল্লাপাড়া, অধিকারিপাড়া, বগরিবাড়ি ও কুর্শামারি এলাকায় বহু বাড়িঘর ভেসে গেছে, নষ্ট হয়েছে ফসল। হাজারো মানুষ আজও রাস্তার ধারে তাবু খাটিয়ে কোনও রকমে দিন কাটাচ্ছেন।
এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ালেন বৃহন্নলারা। নিজেদের উপার্জিত অর্থ দিয়ে তাঁরা দুর্গত মহিলাদের হাতে পরনের কাপড়—বিশেষ করে শাড়ি—তুলে দেন।
বৃহন্নলা সমাজের সদস্যা করিশমা বলেন, “আমার সঙ্গে রয়েছেন রাশি, লিজা ও শরনা। আমরা আজ কুল্লাপাড়ায় এসেছি বন্যাদুর্গত মহিলাদের পাশে দাঁড়াতে। তাঁদের হাতে কিছু বস্ত্র তুলে দিয়েছি। আগামিদিনেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে রাখব।”
সমাজে দীর্ঘদিন অবহেলিত থেকেও বৃহন্নলা সম্প্রদায়ের এই উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজেদের সীমিত সামর্থ্য নিয়েই তাঁরা প্রমাণ করলেন—সহানুভূতি ও সাহায্যের মানসিকতা থাকলেই দুর্দশার সময়ে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে।
| নামায | সময় |
|---|---|
| ফজর | Loading... |
| ফজর শেষ | Loading... |
| যোহর | Loading... |
| আসর | Loading... |
| মাগরিব | Loading... |
| এশা | Loading... |







