শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল
নতুন পয়গাম, বাঁকুড়া: কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতি সহ একাধিক দাবি কে সামনে রেখে বড়জোড়া ব্লক আইএনটিটিইউসির উদ্যোগে এবং ব্লক সভাপতি মহম্মদ ওয়েস এর নেতৃত্বে একটি বিরাট মিছিল সংগঠিত হয়। বড়জোড়া থানার সামনে থেকে এই মিছিল শুরু হয়ে মালিয়ারা রোড ঘুরে বড়জোড়া চৌমাথায় এসে মিছিল শেষ হয়। আজকের এই মিছিলে কয়েকশো শ্রমিক পা মেলায়। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি, বড়জোড়া ব্লক এর পক্ষ থেকে জানানো হয়েছে যে গত প্রায় একমাস ধরে বড়জোড়া ব্লকের বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও ক্ষুদ্র কুটির শিল্পের সাথে যুক্ত মানুষ জনের সঙ্গে কথাবার্তা বলা,তাদের অভাব অভিযোগ এর কথা শোনা এবং বিগত বছর গুলি তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল সরকার বাংলার বিভিন্ন অংশের মানুষের জন্য কি পরিকল্পনা এবং প্রকল্প চালু করেছেন সে সম্পর্কে সচেতন করা এবং প্রতিটি প্রকল্প থেকে করা কি ভাবে সুবিধা পাচ্ছেন ও পাবেন সে ব্যাপারে একটি জন সংযোগ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে মাইক ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে। সেই কারণেই লিফলেট বিলি করে সংগঠনের বক্তব্য জানিয়ে এলাকার ব্যবসায়ীদের ও ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে যুক্ত মানুষের কাছে পৌঁছে গেছে বড়জোড়া ব্লক আইএনটিটিইউ সি এর কর্মীরা। ইতিমধ্যেই বড়জোড়া ব্লক আই এন টি টি ইউ সি এর ব্লক সভাপতি তথা এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব মহম্মদ ওয়েসের নেতৃত্বে পখন্না, দেজুরি, মালিযারা , মানাচর , বড়জোড়া ও ঘুটগড়িয়া এলাকা সহ ব্লকের প্রায় অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের বাজার এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের সঙ্গে জনসংযোগ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
শ্রমিক নেতা মহম্মদ ওয়েস জানান কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক বিরোধী শ্রম কোডের বিরুদ্ধে তারা যেমন পথে নেমে মানুষ কে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে একই ভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বাংলার বিরুদ্ধে যে লাঞ্ছনা তা নিয়েও তারা সরব হয়েছেন এবং কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি কে তীব্র বিরোধিতা করছেন। মোহাম্মদ ওয়েস আরো বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে রাস্তায় শিল্প গুলিকে বেসরকারিকরণের মধ্যে দিয়ে এক ভয়ংকর সিদ্ধান্ত নিয়েছি তার বিরুদ্ধে তাদের লড়াই জারি থাকবে। তিনি বলেন বর্তমান সময়ে বিজেপি সরকার যেসব আর্থিক নীতি গ্রহণ করছে তাতে দেশের অর্থনীতি খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া মানে দেশ ও ধ্বংস হয়ে যাওয়া। এই কঠিন সময়ে দেশের প্রতিটি মানুষকে সঙ্ঘবদ্ধ করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। মহম্মদ ওয়েস বলেন বিজেপি জাতপাত আর ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে বাংলা দখলের যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বাংলার মানুষ কোনদিন হতে দেবে না। বাংলার ঐতিহ্য ,বাংলা সংস্কৃতি সম্পর্কে বিজেপির কোন ধারণা নেই। বহুত্ববাদী ভারতবর্ষের সম্প্রীতির অন্যতম পিঠস্থান এই বাংলা। বাংলার মানুষের চিন্তায় চেতনায় মিশে আছে রবীন্দ্রনাথ, শ্রীচৈতন্য, রামকৃষ্ণ ও লালন ফকিরের আদর্শ। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার সকল অংশের মানুষ শত শত বছর ধরেসহ অবস্থান করে আসছে এবং আগামী দিনেও তারা একইভাবে সহ অবস্থান করবে একইভাবে সহ অবস্থান করবে। শ্রমিক নেতা তথা এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব মহম্মদ ওএস অত্যন্ত দৃঢ়ভাবে জানান বাংলা দখলের স্বপ্ন, বিজেপির স্বপ্নই থেকে যাবে কখনোই তা বাস্তবায়িত হবে না।








