BREAKING:
এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের মহা সম্মেলন বোলপুরে বড়জোড়া থেকে কলকাতার পথে নাম বাদ পড়া ভোটাররা, সঙ্গে তৃণমূল নেতৃত্ব বড়জোড়ায় ভোটার তালিকা থেকে ৪০০ মতুয়ার নাম বাদ, পথে নামল মতুয়া মহাসংঘ মেসি-ম্যাজিকে টানা দুই জয় ইন্তার মায়ামির ভারত বিশ্ব চ্যাম্পিয়ন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, গভীর রাতে মাঠে নামছে বার্সেলোনা বিশ্বকাপের রেকর্ড সূর্যমুখী চাষের উপর দুদিনের প্রশিক্ষন শিবির হয়ে গেল নিমপীঠে সুন্দরবনে মধু সংগ্রহকারীদের দাবিতে বনদপ্তরে ডেপুটেশন মানবাধিকার সংগঠনের বড়জোড়া কলেজে বর্ণিল আয়োজনে পালন হল বসন্ত উৎসব মৎস্যজীবীদের তিন পক্ষকাল মহল পাশের দাবি এপিডিআরের শিশুদের স্কুলছুট রুখতে সুন্দরবনে অভিনব উদ্যোগ বৈধ ভোটারের নাম সুনিশ্চিত করার দাবিতে সমাবেশ ও পার্টি অফিস উদ্বোধন  ফারাক্কায় সম্প্রীতির নজির আইনজীবী রবিউল আলম গৃহবধূদের উদ্যোগে পালিত আন্তর্জাতিক নারী দিবস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব শ্রমজীবী মহিলারা আন্তর্জাতিক নারী দিবসে বসিরহাটে মহিলাদের জন্য ফ্রি সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ শিবির মথুরাপুরের জনসমুদ্র থেকে বিজেপিকে ৫০এ নামানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক ডোমকলের রাজনীতিতে এখন চর্চিত সক্রিয় মুখ সামিম সেখ রুবাই মাদ্রাসা থেকে জাতীয় সাফল্য UPSC-এ নজির মুর্শিদাবাদের সানা আজমির আঞ্চলিক ইতিহাস নিয়ে চতুর্থ বর্ষের রাজ্যস্তরীয় আলোচনাচক্র  ‘বিচারাধীন’ হাজারো নাম, রাজনগর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির পরিবর্তন যাত্রায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী  বিএলও-র নামেও পড়ল বিচারাধীন ছাপ  কুলতলির এক তৃণমূল সদস্যের উপর দুষ্কৃতী হামলা শেওড়াফুলি জংশন রেলস্টেশনে অগ্নিকাণ্ড লালগোলায় দ্বারোদ্ঘাটন হল ‘মহারাজা রাও যোগেন্দ্র নারায়ণ অডিটোরিয়াম’! মালদহে কংগ্রেসের অনির্দিষ্টকালের অবস্থান-বিক্ষোভ বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় ৮২তম ইসালে সাওয়াব মাহফিল সমাপ্ত, ৬৪ জনকে পাগড়ি প্রদান ও দশ হাজার মানুষের ইফতার পরিবাবের ১০ সদস্যের নাম বিচারাধীন, চাপে মৃত্যু বৃদ্ধের কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, বাড়ছে ভোটের আগে নিরাপত্তা বার্তা কুমলাই নদী দূষণমুক্ত করতে অবশেষে পদক্ষেপ নিল প্রশাসন দীর্ঘদিন পর হুগলি-চুঁচুড়া পৌরসভায় মজুরি বৃদ্ধির আনন্দে হোলি খেলায় মাতল কর্মচারীরা চোটে কাবু সিআর সেভেন, চিন্তায় ক্লাব এবং দেশ ব্যর্থতার জেরে অভিনব শাস্তি পাক ক্রিকেটারদের ফাইনালের লক্ষ্যে মুম্বইয়ে টিম ইন্ডিয়া, নায়কের মর্যাদা পাচ্ছেন সঞ্জু স্যামসন অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ ভারতের মেয়েরা সঞ্জুর দুরন্ত ব্যাটিং, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো ভারত আবর্জনার স্তূপে শ্বাসরুদ্ধ কুমলাই, ৪৮ নম্বর সড়ক অবরোধে নাগরিক মঞ্চের বিক্ষোভ সারবোঝাই ট্রাক নয়ানজুলিতে, অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের নলহাটিতে অনুব্রত মণ্ডলের কৌশল বার্তা ময়দায় কংক্রিটের রাস্তা ও কবরস্থানের প্রাচীর নির্মাণের সূচনা, উপস্থিত জয়নগরের বিধায়ক আবর্জনার স্তূপে শ্বাসরুদ্ধ কুমলাই, ৪৮ নম্বর সড়ক অবরোধে নাগরিক মঞ্চের বিক্ষোভ জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার

জেন জি–র কাছে ভোট ও রক্তদানের আহ্বান

প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, সকাল ৭:২৯ | আপডেট: ২৭ জানুয়ারী ২০২৬, সকাল ৭:৩১
জাতীয় ভোটার্স ডে উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে WBVBDS-এর বিশেষ সচেতনতা কর্মসূচি

নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, কলকাতা:
জাতীয় ভোটার্স ডে উপলক্ষে আগামী দিনের সমাজ গঠনে নতুন প্রজন্মের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে ২৫ জানুয়ারি ২০২৬ কলকাতা প্রেস ক্লাবে এক সামাজিক সচেতনতা সভার আয়োজন করল ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি (WBVBDS)। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সদ্য ভোটাধিকারপ্রাপ্ত তরুণ প্রজন্ম— বিশেষত Gen Z–এর কাছে ভোটাধিকার ও স্বেচ্ছা রক্তদানের সামাজিক গুরুত্ব তুলে ধরা। দীর্ঘদিন ধরে WBVBDS স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে একটি সুসংগঠিত সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্যের প্রতিটি জেলায় সংগঠনের শাখা, নিয়মিত রক্তদান শিবির, দুর্যোগকালীন রক্ত সহায়তা এবং যুব সমাজকে যুক্ত করে ধারাবাহিক সচেতনতা কর্মসূচির মাধ্যমে সংগঠনটি মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে।

আরও পড়ুন:

সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদীঘিতে অনুষ্ঠিত সংগঠনের রাজ্য সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি উঠে আসে— আগামী দিনের সমাজ গঠনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সবচেয়ে বড় সম্ভাবনা হলো নতুন প্রজন্ম, যাদের Gen Z নামে চিহ্নিত করা হয়। বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে, এই প্রজন্ম সামাজিকতার ধারণা জানলেও বাস্তব সামাজিক সম্পর্ক থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। ডিজিটাল জগতে অতিরিক্ত নির্ভরশীলতার ফলে একাকীত্ব, মানসিক অবসাদ ও সামাজিক বিচ্ছিন্নতা উদ্বেগজনকভাবে বাড়ছে, যার সুযোগ নিচ্ছে বিভাজনমূলক শক্তি ও ভ্রান্ত চিন্তাধারা। এই প্রেক্ষাপটে WBVBDS মনে করে, স্বেচ্ছা রক্তদান আন্দোলন এই সংকট থেকে মুক্তির অন্যতম মানবিক ও কার্যকর পথ। নিয়মিত রক্তদান কেবল একজন মানুষের জীবন বাঁচায় না, বরং রক্তদাতার শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে, মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজের সঙ্গে তার গভীর সংযোগ তৈরি করে।

আরও পড়ুন:

আসন্ন গ্রীষ্মকাল এবং নির্বাচন-উত্তর সময়ে রাজ্যের ব্লাড সেন্টারগুলিতে রক্তের যোগান বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এই পরিস্থিতিতে সদ্য ১৮ পেরোনো তরুণ প্রজন্মই হতে পারে এই সংকট মোকাবিলার প্রধান ভরসা। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর কালজয়ী কবিতা “আঠারো বছর বয়স”-এর প্রাসঙ্গিকতা স্মরণ করে WBVBDS-এর বিশেষ আহ্বান—যাঁরা প্রথমবার রক্তদানের ছাড়পত্র পাচ্ছেন, তাঁরা যেন ভোট দেওয়ার পর হাতে ভোটের কালি থাকা অবস্থাতেই রক্তদানে এগিয়ে আসেন।
এই কর্মসূচির মূল বার্তা— “ভোটদান আপনার অধিকার, রক্তদান আপনার দায়িত্ব।” পশ্চিমবঙ্গের প্রচলিত ছয়টি ভাষায় এই সচেতনতা বার্তা বিশেষভাবে Gen Z প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হবে। আগামী এক বছরে অন্তত ২ লক্ষ যুবক-যুবতীর কাছে এই আবেদন পৌঁছানো এবং ২০ হাজার নতুন স্বেচ্ছা রক্তদাতা ও সচেতন ভোটার তৈরি করাই সংগঠনের লক্ষ্য। এই উদ্যোগের অংশ হিসেবে একটি বিশেষ QR কোড প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে নতুন ভোটাররা ভোটদানের পর রক্তদান করে ছবি ও তথ্য নথিভুক্ত করতে পারবেন। এই নতুন প্রজন্মের রক্তদাতাদের নিয়েই আগামী ১৪ জুন ২০২৬ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে পুরোনো ও নিয়মিত রক্তদাতাদেরও এই সময়কালে অন্তত একবার রক্তদানে এগিয়ে আসার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রক্তদান- পুরুষদের ক্ষেত্রে তিন মাস অন্তর এবং নারীদের ক্ষেত্রে চার মাস অন্তর- মানসিক অবসাদ কমাতে সহায়ক। পাশাপাশি ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, হরমোনজনিত সমস্যা ও অকাল বার্ধক্যের ঝুঁকি কমাতেও রক্তদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, ২০২৫ সালে WBVBDS সারা রাজ্যে সহযোগী সংগঠনগুলির সম্মিলিত উদ্যোগে মোট ১ লক্ষ ৫৮ হাজার ৮১২ ইউনিট রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ সালে সংগঠনের লক্ষ্যমাত্রা ২ লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ। এই মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ মাননীয় রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোস স্বেচ্ছা রক্তদান আন্দোলনের প্রচার ও প্রসারের জন্য সংগঠনটিকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।

আরও পড়ুন:

কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী কবি ঘোষ। থিম সং প্রকাশ করেন ডা. পল্লব কুমার দে। ছয়টি ভাষায় প্রস্তুত সচেতনতা পোস্টারের উদ্বোধন করেন প্রাক্তন চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ ও বিশিষ্ট প্রশাসক শ্রী নুরুল হক (আইএএস, অবসরপ্রাপ্ত)। এছাড়াও বক্তব্য রাখেন জনস্বাস্থ্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ডা. কাজল কৃষ্ণ বণিক এবং শ্রী স্মরজিৎ রায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (স্বেচ্ছা রক্তদান)। অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও দূরভাষে এই উদ্যোগের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর ডা. স্বপন সরেণ। বহু সাংবাদিক, রক্তদান আন্দোলনের নেতৃত্ব ও সমাজকর্মীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি মনে করে— মানবিকতা, ঐক্য ও দেশপ্রেমের পথে নতুন প্রজন্মকে ফেরাতে স্বেচ্ছা রক্তদান আন্দোলন আজ সময়ের দাবি।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder