BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

ঐক্যের পয়গাম তাবলিগ ইজতেমা

প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৯ | আপডেট: ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৪৩
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হুগলির পুইনানের বিশ্ব ইজতেমা নিয়ে অনেক ভয় ভীতি ছড়াচ্ছে কিছু তথাকথিত হিন্দুত্বের ধ্বজাধারী, যা সম্পূর্ণ ভিত্তিহীন। মুসলিমরা কোথাও একত্রিত হলেই নাকি হিন্দু খতরে মেঁ হ্যায় বলে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যা শুনে হাস্যকর লাগলেও অনেক মানুষ নির্দ্বিধায় গিলে খাচ্ছে।

ইরফান সাদিক, নতুন পয়গাম: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হুগলির পুইনানের বিশ্ব ইজতেমা নিয়ে অনেক ভয় ভীতি ছড়াচ্ছে কিছু তথাকথিত হিন্দুত্বের ধ্বজাধারী, যা সম্পূর্ণ ভিত্তিহীন। মুসলিমরা কোথাও একত্রিত হলেই নাকি হিন্দু খতরে মেঁ হ্যায় বলে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যা শুনে হাস্যকর লাগলেও অনেক মানুষ নির্দ্বিধায় গিলে খাচ্ছে।
‘ইজতেমা’ শব্দের অর্থ সম্মেলন, ইংরেজীতে Conference বা Gathering বলা যেতে পারে। এই ইজতেমা বা সম্মেলন হিন্দু-মুসলিম সহ প্রায় প্রত্যেকটা ধর্মের মানুষদের হয়। কিন্তু তাতে কোনো ভয় বা আশঙ্কার প্রশ্ন ওঠেনি কোনোদিন। অধুনা মুসলিমদের জুমআর দিন ১৫ মিনিটের নামাযের জন্য, মাথায় টুপি দিয়ে চিড়িয়াখানা ঘোরা বা মাদ্রাসার ছেলেদের বাসে-ট্রেনে দেখলেই কিছু মানুষের ঘৃণ্য মানসিকতার পরিচয় পাওয়া যায়, যা আমরা সামাজিক মাধ্যমের পোস্ট বা ভিডিওর কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারি, কর্মহীন বেকারত্বে চারদিকে ঘৃণার দোকান খুলেছে, শুধু সুযোগ পেলেই চৈত্র সেলের মতো বিক্রি করে।
বর্তমান ধর্মের সংজ্ঞা এতটা সংকীর্ণ হয়েছে যে, অন্য ধর্মের উপাসনালয়ের সামনে হইচই কিংবা ব্যক্তির উপর আক্রমণ, অপমান না করলে ধর্ম বিপাকে পড়ে। অথচ যুগ যুগ ধরে শিবের মাথায় জল ঢালতে হাজারো মানুষের উপচে পড়া ঢল, ট্রেনে ঠাসাঠাসি ভিড়, কেউ কোনোদিন আপত্তি করেনি, জায়গায় জায়গায় হিন্দু ভাইয়েরা গেরুয়া বস্ত্র ধারণ করে গাড়িতে উল্লাসে শিব দর্শনে বের হত, তা দেখে আমরা উপভোগ করতাম। কিন্তু আপত্তি বা ঝামেলার পরিবর্তে সম্প্রীতি, সহাবস্থান, ঐক্যের চিত্রই ধরা পড়ে। কিন্তু আজকাল একই যাত্রা, একই সমাবেশ, একই ধর্মীয় বিশ্বাসকে মুসলিম সম্প্রদায়কে ভয় দেখানোর উপকরণে পরিণত করছে একদল ধর্ম ব্যবসায়ী রাজনীতিবিদ, তা খুব বেশি দেরি হওয়ার আগেই পুরনো পরিবেশকে ফিরিয়ে আনতে হবে; নচেৎ ক্ষতি হিন্দু-মুসলিম উভয়েরই। যার অর্থ দেশের অগ্রগতি নয়, ফের দেশভাগের করুণ চিত্রের পুনরাবৃত্তি কামনা।
জালসা, ইজতেমা, শিবযাত্রা, পূজা-পার্বণ যেমন হচ্ছে তেমনই হোক। যে যার ধর্ম বিশ্বাস মোতাবেক পালন করুক, এতে আপত্তির কিছু নেই। এই দেশ টিকে আছে পারস্পরিক নির্ভরতার উপর। দেশের প্রতিটি বড় উৎসব, বড় সমাবেশ আসলে একে অপরের সহযোগিতাতেই সফল হয়। দুর্গাপূজার মণ্ডপ পাহারা দেয় মুসলিম, ইজতেমার মাঠে জল, বিদ্যুৎ, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে পাশে থাকে হিন্দু প্রতিবেশী, পুইনানে তাবলিগ ইজতেমা করতে জায়গা দিয়েছে অমুসলিম সহ-নাগরিকরা। রোজকার জীবনে আমরা একে অপরের উপর নির্ভর করেই বাঁচি, কিন্তু রাজনৈতিক কারণে সেই বাস্তব ছবিটা ইচ্ছে করে আড়াল করা হয়।
ঐক্য-সম্প্রীতি কোনো আদর্শবাদী স্লোগান নয়, এটি বাস্তব প্রয়োজন। যে সমাজে মানুষ ধর্ম দেখে নয়, মানুষ দেখে বিচার করে, সেই সমাজে উন্নয়ন সম্ভব। স্কুলে বাচ্চারা এক বেঞ্চে বসে পড়ছে, হাসপাতালে একসঙ্গে চিকিৎসা নিচ্ছে, মাঠে একসঙ্গে খেলছে, এই জায়গাগুলোতে ধর্ম কোনদিন বাধা হয়নি। সমস্যা তৈরি হয় তখনই, যখন বাইরে থেকে ঘৃণার আমদানি বা অনুপ্রবেশ করানো হয়।
ভারতের শক্তি তার বৈচিত্রে। এখানে ভিন্ন বিশ্বাস থাকবে, ভিন্ন পোশাক থাকবে, ভিন্ন প্রার্থনা থাকবে, ভিন্ন মত ও বিশ্বাস থাকবে — ভিন্নতাই আমাদের পরিচয়। আর একে ভয় নয়, সম্মানের চোখে দেখাই সভ্যতার পরিচায়ক। শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশকে যদি ঘৃণা-ভয় হিসেবে দেখানোর অপচেষ্টা হয়, তাহলে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তা মেনে নেবে না।
একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ মানে কাউকে সহ্য করা নয়; বরং একে অপরকে স্বাভাবিকভাবে গ্রহণ করা। জালসা, ইজতেমা, শিবযাত্রা, পূজা-পার্বণ যেমন হচ্ছে, তেমনই হবে, এটাই ভারতের পরম্পরাগত ঐতিহ্য। এই স্বাভাবিকতাকেই রক্ষা করা আজ সবচেয়ে বড় দেশপ্রেম।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder