মাধ্যমিকের প্রথম দিনে বর্ধমানে অনুপস্থিত ১২৪০ পরীক্ষার্থী
নতুন পয়গাম: মাধ্যমিকের প্রথম দিনে সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা মিলিয়ে মোট ১২৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এই অপ্রত্যাশীত ও অনভিপ্রেত ঘটনায় হতবাক মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, প্রথম দিনের বাংলা পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলায় ৭৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তার মধ্যে ১২৫ জন ছাত্র ও ৬৬০ ছাত্রী। পশ্চিম বর্ধমানেও সেদিন পরীক্ষা দিতে আসেনি ৪৫৫ জন পরীক্ষার্থী। তার মধ্যে ১১৩ জন ছাত্র ও ৩৪২ জন ছাত্রী। এর আগে মাধ্যমিক পরীক্ষায় এই বিপুল সংখ্যায় অনুপস্থিতি দেখা যায়নি।
এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের পূর্ব বর্ধমান জেলার আহ্বায়ক অমিতকুমার ঘোষ বলেন, ‘এ দিন পরীক্ষায় কোনও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। কোনও পরীক্ষা কেন্দ্রে কেউ মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন জিনিস নিয়ে যায়নি। এমন সাধারণত হয় না। কেন হল সেটা আমরাও দেখছি। এর কারণ খতিয়ে দেখতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি।








