সাগরদিঘী মডেল স্কুলের দশম তম বার্ষিক অনুষ্ঠান
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
রবিবার সাগরদিঘী এস.এন. উচ্চ বিদ্যালয় ময়দানে উৎসবের আবহে অনুষ্ঠিত হলো সাগরদিঘী মডেল স্কুলের দশম তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর থেকেই ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে জমে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
দিনভর নাচ, গান, আবৃত্তি, নাটিকা ও ইংরেজি বক্তৃতা সহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল মঞ্চ। ছোটদের প্রাণবন্ত অংশগ্রহণে দর্শকরা মুগ্ধ হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশনের রাজ্য সম্পাদক দেবাশীষ দেব শর্মা, কিশমত গাঁদী রবীন্দ্র নজরুল একাডেমির কর্ণধার লতিফুল খাবির, প্রাক্তন শিক্ষক সচিন পাল, আব্দুর রহিম, বিশিষ্ট নাট্যবিদ রবিন দত্ত, পরিবেশ কর্মী অর্ধেন্দু বিশ্বাস, এবং রক্তযোদ্ধা সঞ্জীব দাস সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
অতিথিবৃন্দ বিদ্যালয়ের সাফল্যের প্রশংসা করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। সাগরদিঘী মডেল স্কুলের কর্ণধার কাজী সেলিমুদ্দিন জানান, “এই দশ বছর ছিল আমাদের পরিশ্রম ও সাফল্যের যাত্রাপথ আগামী দিনেও আমরা শিক্ষা ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাব।” সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন লক্ষণ দাস।








