পূর্ব বর্ধমানে ‘উন্নয়নের পাঁচালি’ প্রচারে ১০টি ট্যাবলো
তৌসিফ আহম্মেদ, নতুন পয়গাম,পূর্ব বর্ধমানঃ
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যখন রাজ্য জুড়ে ধীরে ধীরে গতি পাচ্ছে, ঠিক সেই সময়েই রাজ্য সরকারের গত দেড় দশকের উন্নয়নযাত্রার খতিয়ান মানুষের কাছে তুলে ধরতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় তৈরি ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচির অংশ হিসেবে এবার পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকে যাত্রা শুরু করল ১০ টি ট্যাবলো।
এই ট্যাবলা গুলি খণ্ডঘোষ ব্লকের প্রতিটি অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে গত দেড় দশকের উন্নয়নের খতিয়ান মানুষের সামনে তুলে ধরবে।
খন্ডঘোষ বিধায়ক কার্যালয়ে এদিন ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উন্নয়নের পাঁচালী কর্মসূচি ১০ টি ট্যাবলো উদ্বোধন করেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ ও খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম।
এদিন উন্নয়নের পাঁচালীর সুসজ্জিত ট্যাবলো চালিয়ে সূচনা করেন খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি ও অপার্থিব ইসলাম ও খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ।








