সাগরদিঘীতে এসআইআর ইস্যুতে যুব কংগ্রেসের পথসভা
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
এসআইআর নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে সাগরদিঘী বিধানসভা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে বুধবার সাগরদিঘী ব্লকের বালিয়া অঞ্চলে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের বিভিন্ন নেতা–কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা আমিনুল ইসলাম বলেন, “দেশের কোনো বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। শুধুমাত্র কাগজপত্র দেখে নয়, ভারত ভূমির প্রতিটি সন্তানই ভোটাধিকারের অধিকারী।”
তিনি আরও জানান, এসআইআর ইস্যুতে মানুষকে সচেতন করতে যুব কংগ্রেস ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে। পথসভা শেষে অংশগ্রহণকারীরা সংবিধান রক্ষার অঙ্গীকার ও সামাজিক ঐক্যের বার্তা দেন।
এদিনের কর্মসূচি ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
আরও পড়ুন








