পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের মহা সম্মেলন বোলপুরে
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বোলপুর: পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের মহাসম্মেলন অনুষ্ঠিত হল বোলপুরে। শনিবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই সংগঠনের বীরভূম জেলা শাখা আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের রাজ্য সভাপতি অবনীকুমার ঘোষ, সংগঠনের রাজ্য সহ সভাপতি অর্যমা ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক পল্লব মণ্ডল, সহ সম্পাদক দয়াময় মণ্ডল-সহ অনেকেই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই জনজাতির মানুষেরাও এদিন হাজির হয়েছিলেন। পল্লব মণ্ডল এদিন বলেন, “এই সম্মেলনের মধ্যে দিয়ে সমাজের দীর্ঘদিনের ওবিসি সংরক্ষণের দাবিতে অগ্রাধিকার নিয়ে ওবিসি বি সদগোপ সমাজের সংরক্ষণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। একই সঙ্গে সংগঠনের তরফে সদগোপ সমাজের উন্নয়নের লক্ষ্যে সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড গঠনের জোরালো দাবি রাখছি। এই বোর্ড গঠিত হলে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সদগোপ সমাজ উপকৃত হবে।”








