বিনাযুদ্ধে সমবায় জয় তৃণমূলের
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
নতুন পয়গাম, জয়নগর:
বিধানসভা ভোটের আগে সমবায় নির্বাচনে বড় জয় পেল শাসক তৃণমূল কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ১ নম্বর ব্লকের নারায়নীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রী রামকৃষ্ণ সমবায় কৃষি সমিতি, যা টানা ৪৫ বছর ধরে এসইউসিআই–র দখলে ছিল, এ বার সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের হাতে গেল।
মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৭২টি আসনের এই নির্বাচনে বিরোধীরা কোনো আসনেই প্রার্থী দেয়নি। ফলে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবরাজ নস্কর তৃণমূল কংগ্রেসের ৭২ জন প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। বুধবার তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
১৯৪৪ সালে গঠিত এই সমবায় প্রথমে নির্বাচনবিহীনভাবে চললেও পরে দীর্ঘ ৪৫ বছর এসইউসিআই–র নিয়ন্ত্রণে ছিল। এ বার প্রথমবার বিরোধীশূন্য হয়ে এককভাবে তৃণমূলের দখলে গেল সমবায়টি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে কোনো অশান্তি এড়াতে জয়নগর থানার আইসি পার্থ সারথি পালের নেতৃত্বে পুলিশি নিরাপত্তা ছিল কড়া।
নারায়নীতলা অঞ্চলের প্রাক্তন প্রধান ও বর্তমান তৃণমূল সদস্য অশোক সাহা বলেন, “বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে মানুষ আমাদের সমর্থন করেছেন। ৪৫ বছর এসইউসিআই সমবায়কে দলীয় কার্যালয় বানিয়ে রেখেছিল, উন্নয়নের কাজ করেনি। তাই এইবার নির্বাচনে দাঁড়ানোর সাহসও পায়নি। আমরা বিধায়কের নির্দেশ মেনে এই সমবায়ের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করব।”
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই জয় তৃণমূল কংগ্রেসের জন্য বাড়তি অক্সিজেন হিসেবে কাজ করবে।
ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।







