উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, গভীর রাতে মাঠে নামছে বার্সেলোনা
নতুন পয়গাম ডেস্ক: নিউক্যাসলকে ঘরের মাঠে হারিয়ে ইতিমধ্যেই অ্যাডভান্টেজ বার্সেলোনা।আজ জিতলেই পরের পর্ব একপ্রকার নিশ্চিত। প্রিমিয়ার লিগের ক্লাব।প্রথম লেগে মার্কাস র্যাশফোর্ডের জোড়া গোলের সুবাদে অ্যাওয়ে ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হান্স ফ্লিকের ছেলেরা। তারপর গ্রুপ পর্বে একাধিক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কাতালান ক্লাবটিকে। পিএসজি ও চেলসির কাছে হারের ফলে একটা সময় সরাসরি শেষ ষোলোর টিকিট অর্জনের পথও কঠিন হয়ে দাঁড়িয়েছিল তাদের সামনে। তবে শেষ দু’টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে শেষ করে বার্সা। মঙ্গলবার রাউন্ড অব সিক্সটিনেও তাদের প্রতিপক্ষ নিউকাসল। ছ’মাসের মধ্যে দ্বিতীয়বারের জন্য সেন্ট জেমস পার্কে নামছে বার্সা। নক-আউটের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে জিতে শেষ আটের পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য পেড্রি-লিওয়ানডস্কিদের।
মালিকানা বদল হতেই গত কয়েক মরশুমে ইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স মেলে ধরেছে নিউকাসল। বিশেষত লিগের শেষ ম্যাচে ছন্দে থাকা ম্যান ইউকে বশ মানিয়েছে তারা। তাই ঘরের মাঠে বার্সাকে টেক্কা দিতে মরিয়া এডি হোয়ের ছেলেরা। পক্ষান্তরে, কোপা ডেল রে’র ব্যর্থতা ঝেড়ে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ছন্দ ধরে রাখাই লক্ষ্য রাফিনহাদের। চোট সারিয়ে গত ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে ফিরেছিলেন পেড্রি। মঙ্গলবার তাঁকে শুরু থেকে রেখেই দল সাজাতে পারেন বার্সা কোচ। পাশাপাশি প্রথম একাদশে ফিরবেন লিওয়ানডস্কি ও রাফিনহা।তাই হাড্ডাহাড্ডি একটা লড়াই আজ হতে চলেছে,তা নিশ্চিত।








