আজ পরীক্ষা রোহিত-কোহলিদের,অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে পরীক্ষা গিল’দেরও।
নিজস্ব সংবাদদাতা।
দীর্ঘদিন পরে আবার ভারতের জার্সি গায়ে মাঠে নামছেন বিখ্যাত রো-কো জুটি।মূলতঃ সমর্থকদের ফোকাস এখন সেদিকেই নিবন্ধ।
যদিও ভারতের নেতৃত্বে থাকছেন শুভমন গিল। তথাপিও পার্থক্য গড়তে পারেন বর্ষীয়ান জুটিই।
প্রায় ২২৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তাঁরা। শেষবার মার্চে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাঁদের দেখা গিয়েছিল। সেবার ট্রফি জিতেছিল ভারতই। তাই এবারও দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে।
রোহিত ও কোহলি এখন কেবল ওয়ানডেই খেলেন। টেস্ট ও টি-২০ থেকে বিদায় নিয়েছেন। এবার তাঁদের লক্ষ্য শুধু একদিনের ক্রিকেটে নিজেদের প্রমাণ করা। গিলের সঙ্গে রোহিত-কোহলির জুটি দেখতে মুখিয়ে দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা।
বিশেষজ্ঞদের মতে, এটাই হয়তো কোহলি-রোহিতের শেষ অস্ট্রেলিয়া সফর। তাই প্রতিটি ইনিংসই স্মরণীয় হতে চলেছে।
ভারতীয় সময় ম্যাচ শুরু সকাল ৯ টায়।
আরও পড়ুন








