সিরিজ জয়ের স্বপ্ন বাঁচাতে আজ জিততেই হবে ভারতকে,কোপ পড়তে পারে গম্ভীরের প্রিয় পাত্রের উপর।
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে আলোচনার কেন্দ্রে এখন হর্ষিত রানা।ব্যাটিং বিপর্যয়ে হাল ধরলেও বোলিংয়ের হতশ্রী পারফরম্যান্স তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।অনেকের দাবি-গম্ভীরের প্রিয় পাত্র হওয়ার জন্যই নাকি দলে টিকে হর্ষিত।মূলতঃ তাকে বোলিংয়ের জন্যই দলে নেওয়া হয়েছে।তাই হর্ষিতের থেকে বেটার বোলার অর্শদীপের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
ভাবা হচ্ছে রিঙ্কুর কথাও।সেক্ষেত্রে কোপ পড়তে পারে শিবম দুবের উপর।তবে প্রোপার অলরাউন্ডার বসিয়ে একজন ব্যাটারকে গম্ভীররা খেলায় কিনা,সেটাই দেখার।
অপরদিকে,
অ্যাসেজের কথা ভেবে বিশ্রাম দেওয়া হয়েছে জশ হ্যাজলউডকে।সিরিজের বাকি তিন ম্যাচ-সহ রবিবার হোবার্টে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে নেই হ্যাজলউড। এতে ভারতীয় শিবির যে কতটা খুশি, তা ওপেনার অভিষেক শর্মার কথাতেই স্পষ্ট। তিনি বলেছেন, ‘আমাদের কাছে এটা অবশ্যই বড় স্বস্তি। ওর মতো বোলিংয়ের মোকাবিলা আমি অন্তত আগে করিনি।’ তবে হ্যাজলউড না থাকলেও জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, শন অ্যাবটরা কড়া পরীক্ষায় ফেলতে সক্ষম শুভমান গিলদের। অতিরিক্ত বাউন্স ও সিম মুভমেন্টের বিরুদ্ধে বারবার অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবকেও। মেলবোর্নে পুরো কুড়ি ওভার খেলা যায়নি। উঠেছিল মাত্র ১২৫। অভিষেক আর হর্ষিত রানা ছাড়া কেউ দু’অঙ্কের ঘরে পৌঁছননি। ফলে ব্যাটিং নিয়ে উদ্বেগ থাকছেই। পাশাপাশি, অর্শদীপ সিংকে বসিয়ে রাখা নিয়েও উঠছে প্রশ্ন। এই ফরম্যাটে একশোর বেশি উইকেট রয়েছে তাঁর। নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন তো সাফ বলেছেন, যশপ্রীত বুমরাহ খেললে টিমলিস্টে পরের নামটাই অর্শদীপের হওয়া উচিত!
বেলেরিভ ওভালের মাঠে দু’পাশের বাউন্ডারি ছোট। তাই হর্ষিতের বদলে একজন স্পিনার কমিয়ে হলেও অর্শদীপকে খেলানোর ভাবনাও রয়েছে ভারতীয় শিবিরে। তবে কোচ গৌতম গম্ভীর বরাবরই নিজের পছন্দের ক্রিকেটারদের উপর আস্থা রাখতে ভালোবাসেন। ফলে অর্শদীপ দলে আসবেন কিনা তা বোঝা কঠিন। তবে পাঁচ ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে থাকা সূর্যরা যে জিততে ঝাঁপাবেন, তা বলাই বাহুল।
এক্ষেত্রে তাদের প্লাস পয়েন্ট জশ হ্যাজলউডের না থাকা এবং অর্শদীপদের ফেরা।
আজ তৃতীয় টি-টোয়েন্টিতেঃ
ভারত বনাম অস্ট্রেলিয়া।
ম্যাচ শুরু দুপুর ১-৪৫ মিনিটে।
সম্প্রচার স্টার স্পোর্টসে।








