‘বিচারাধীন’ হাজারো নাম, রাজনগর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ
নতুন পয়গাম, খান সাহিল মাজহার, রাজনগর: বীরভূমের রাজনগর ব্লকে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষের নাম ‘বিচারাধীন’ দেখানো হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল রাহে ইসলাম সমাজকল্যাণ সোসাইটি। সংগঠনের দাবি, ব্লকের বিভিন্ন গ্রামে প্রায় ১২ হাজারেরও বেশি মানুষের নাম এইভাবে দেখানো হয়েছে, যার মধ্যে অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা।এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। বৈধ ভোটারদের নাম যাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ না যায়, সেই দাবিতে রাজনগরের বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল করে ব্লক দপ্তরে পৌঁছন। পরে সেখানে বিক্ষোভ শুরু হয়।
আরও পড়ুন








