চুরির অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে গহনা সহ গ্রেফতার চোর সুন্দরবনে
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর :
চুরির অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে চুরির সামগ্রী সহ চোরকে গ্রেফতার করলো পুলিশ।সোমবার বারুইপুর পুলিশ জেলার সুন্দরবন কোস্টাল থানার কালীদাসপুরের বাসিন্দা সুষমা মন্ডল তার বাড়িতে গহনা সহ একাধিক সামগ্রী চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন যে, কয়েক দিন আগে রাতের বেলায় তার অনুপস্থিতিতে তার বাড়িতে গহনা সহ একাধিক সামগ্রী চুরি হয়েছে।আর এই অভিযোগের ভিত্তিতে সুন্দরবন কোস্টাল থানায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়।আর তদন্তে নেমে সুন্দরবন কোস্টাল থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে পুলিশের বিশেষ টিম ২৪ ঘন্টার মধ্যে কালীদাসপুরের বাসিন্দা তপন মৃধা-কে গ্রেফতার করে। তার থেকে বেশ কিছু সোনা ও রুপোর গয়না উদ্ধার করা হয়।ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করে পুলিশ।
আরও পড়ুন








