ছুটছে ইস্টবেঙ্গলের প্রমীলা বাহিনী
ইস্টবেঙ্গল- ২ ( সুলঞ্জনা, নানজিরি)।
করাচি সিটি- ০
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গামঃ
থামানো যাচ্ছে না ইস্টবেঙ্গলের মেয়েদের।
এবার তাদের কাছে উড়ে গেল করাচি সিটি ক্লাব।
মহিলা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার পাকিস্তানের ক্লাব করাচি সিটিকে ২-০ গোলে হারাল অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েরা।
সেই সুবাদে দু’টি ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল লাল-হলুদ প্রমীলা ব্রিগেড। মশাল বাহিনীর হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে সুলঞ্জনা রাউল ও রেস্টি নানজিরি। মর্যাদার ম্যাচে পাকিস্তান ক্লাবের বিরুদ্ধে জয় গোটা দেশবাসীকে উৎসর্গ করেন লাল-হলুদ কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ। এবার তাঁর লক্ষ্য ট্রফি জয়। আগামী রবিবার গ্রুপের পরবর্তী ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ বাংলাদেশের ক্লাব নাসরিন।
পাকিস্তানের পর বাংলাদেশও কি বধ হব?
উত্তর সময়ই দেবে।
আরও পড়ুন








