আড়াই দিনেই শেষ প্রথম টেস্ট,ব্যাটে-বলে জাদু দেখালেন জাড্ডু
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সহজ জয় পেল ভারত। তৃতীয় দিনের শুরুতেই ভারত তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। ফলে সফরকারী দল ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার জন্য মাঠে নামে। শুরু হয় ভারতীয় বোলারদের দাপট। একদিকে মহম্মদ সিরাজ ও অপরদিকে রবীন্দ্র জাদেজার বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আবারও ব্যাট হাতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটাররা। সুতরাং তৃতীয় দিনেই শেষ হল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। সেই সাথে ভারত প্রথম টেস্ট ম্যাচটি ১৪০ রানে জিতে নিয়ে এগিয়ে রইল চলমান সিরিজে। ভারতীয় বোলার দের সামনে একদিকে যেমন ব্যাটিং লাইন আপ ব্যর্থ অন্যদিকে ভারতীয় ব্যাটসম্যানদের সামনেও যেন একেবারে চূড়ান্ত ব্যর্থতার মুখে পড়ল ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপ। প্রথম টেস্ট ম্যাচে ভারত ব্যাটিং-বোলিংয়ে আগ্রাসন দেখিয়ে দাপটের সহিত প্রথম টেস্ট ম্যাচে জয়ের পাশাপাশি দেশের মাটিতে তারা যে কত শক্তিশালী তা যেন আরেকবার প্রমাণিত হয়ে গেল এই ম্যাচের মধ্য দিয়ে। তরুণ প্রতিভাবান ভারতীয় এই টেস্ট ক্রিকেট দল বিদেশের মাটিতে যেমন প্রতিপক্ষের বিরুদ্ধে একেবারে লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস রচনা করেছে ঠিক তেমনি এবছরে নিজেদের দ্বিতীয় টেস্টের প্রথম ম্যাচে তাদের যে দাপট আগ্রাসন তা যেন বজায় রেখে চলল প্রতিপক্ষের সামনে। এই প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে দেখা যায় শত রানের বন্যা। অন্যদিকে বল হাতে জ্বলে উঠতে দেখা গেছে মোহাম্মদ সিরাজ ও অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাতে। এছাড়া লাল বলের এই ফরম্যাটে একেবারে চেনা ছন্দে দেখা গেছে জসপ্রীত বুমরাকে। সম্প্রতি এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করা চায়না ম্যান কুলদীপ যাদবও প্রথম টেস্ট ম্যাচে বল হাতে জ্বলে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম টেস্ট ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ব্যাটিং ও বোলিং এর সামনেও ধরাশায়ী হল ওয়েস্ট ইন্ডিজ দল। সব মিলিয়ে প্রথম টেস্ট ম্যাচে এই বড় জয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর ফাইনালের দৌড়ে এগিয়ে থাকলো ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের সেরা অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পাওয়ার পাশাপাশি সিরিজে এগিয়ে থাকলো তারুণ্যে ভরা প্রতিভাবান ভারতীয় টেস্ট ক্রিকেট দল।








