BREAKING:
প্রান্তিক কিন্নর সমাজের অবহেলিত জীবনের কথা, অন্তরালে’র প্রদর্শনীতে ভিড় উপচে পড়ল নন্দনে চুঁচুড়ায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী বললেন ঘরের মাঠে লড়াই করবেন বিধানসভা নির্বাচনঃ হুগলি জেলা নির্বাচনী দপ্তরের উদ্যোগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হল উন্নয়ন বনাম প্রতিশ্রুতি– উত্তরবঙ্গে অভিষেকের জনসভায় রাজনৈতিক বার্তা ইমাম অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন, তৃণমূলকে সমর্থনের বার্তা  নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, বসিরহাটে দরবারে জিয়ারত ডঃ শহিদুল হকের ১ বুথে ৪২৭ ভোটারের নাম বাদ, ক্ষোভে মালদহ রাজ্য সড়ক অবরোধ  দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর ভোট প্রচার ছেড়ে দ্রুত রক্তদানের ব্যবস্থা করলেন বড়জোড়ার সিপিআইএম প্রার্থী হুগলি জেলা নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় ভোটার সচেতনতা র‍্যালি  আরো এক ধাপ এগিয়ে মধ্যমগ্রামের প্রতিবিম্ব ফাউন্ডেশন  ভোট প্রচারে পখন্না এলাকায়  তৃণমূল প্রার্থী  গৌতম মিশ্র  লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু, উত্তেজনায় অবরুদ্ধ এশিয়ান হাইওয়ে ৪৮ ইসলামিক জ্ঞানের আন্তঃরাজ্য প্রতিযোগিতা: করনদীঘীর জামিয়া আল ফুরকানের উদ্যোগে হুগলি জেলার সবকটি বিধানসভা নির্বাচনে ঘরের জন্য ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করা হল এল পি জি সংকটের মধ্যে সিলিন্ডার থেকে গ্যাসের বদলে জল বেরোনোর অভিযোগ, উত্তেজনা পোলবায় পথে পথে ভালোবাসা, সিউড়িতে অভিনব জনসংযোগে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল  “গণতান্ত্রিক অধিকার খর্ব নয়” মোথাবাড়িতে বামদের কড়া বার্তা বাতাবারির চার্চে উষ্ণ অভ্যর্থনা, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ঘোজাডাঙ্গা সীমান্তে জাঁকজমকপূর্ণ বাসন্তী পুজোর সূচনা ভাঙড়ে ভোটের আগে ‘বারুদ-ছায়া’ ইন্দাসে প্রচারে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী তৃণমূলের প্রার্থীকে নিয়ে প্রচারের ঝড় জামালপুরে পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সভায় জনসমুদ্র এস ভি আই এস টি কলেজ ক্যাম্পাসে শুরু হলো আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ রিসোর্স হাব আরণ্যক এস‌আইআর বিরোধী প্রতিবাদ সপ্তাহে ভগৎ সিং স্মরণ রাজ্যের বৃহত্তম ঈদের জামাত কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহে কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হুগলি জেলায় সুষ্ঠুভাবে পালিত হল ঈদের নামাজ ‘তিনদিনের যোগী’ বলে সাংসদ রচনাকে কটাক্ষ অসিত মজুমদারের মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি অকাল বৃষ্টিতে আলু চাষে বিপর্যয়, ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের আর্তি গ্রেফতার তৃণমূল ছাত্রনেতা: মেলায় জুয়া খেলার অভিযোগে চাঞ্চল্য থেমে নেই মানবিকতার লড়াই – বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনে আলো জ্বালাচ্ছেন রামপুরহাটের শিক্ষিকা বর্ণালী রুজ উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প বৈষ্ণবনগরে কংগ্রেসের প্রার্থীর দৌড়ে এগিয়ে অধ্যাপক ড. সিদ্ধার্থ শঙ্কর ঘোষ  আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বসিরহাটের কন্যা, আরাধ্যা কুণ্ডুর সাফল্যে গর্বিত ক্রীড়ামহল বহরমপুরে লাল কেল্লার থিমে জমজমাট ঈদ উদযাপন রাজ্যে অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ তৃণমূল সুপ্রিমোর  নিম্নমানের রাস্তার কাজের অভিযোগে বিক্ষোভ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ! আস সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণে মানবিক দৃষ্টান্ত নির্বাচন ঘোষণা হতেই তৎপর প্রশাসন, ব্যান্ডেল জংশন স্টেশনে জোর তল্লাশি খাটিয়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য  সমবায় সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চাকুলিয়ায় নজিরবিহীন ইফতার মাহফিল ভিক্টরের, ২০ হাজার মানুষের ঢলে রেকর্ড ভাঙল সমাগম ভোট ঘোষণা হতেই তৃণমূল ত্যাগ সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলাম মালদহে ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলন বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মালদহে মানবতার ছোঁয়া, দুস্থদের পাশে বিদেশের মসজিদ মুর্শিদাবাদে প্রায় ১১ লক্ষ মানুষ ‘বিচারাধীন’, স্মারকলিপি সদভাবনা মঞ্চের জাহাজের ধাক্কায় সুমুদ্রে ট্রলার ডুবিতে গুরুতর জখম ৯ নিখোঁজ ২  আমজনতা উন্নয়ন পার্টির বিচারাধীন বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবিতে ডেপুটেশন মহেশতলায় নির্যাতিতার পাশে মানবাধিকার প্রতিনিধি দল হুগলির পোলবায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান ১০৭টি অসহায় পরিবারের পাশে আলোর মানবিক সংস্থা মোথাবাড়ির ভূমিপুত্র নজরুল ইসলামের উদ্যোগে হাজারো দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ উত্তরপাড়া এখন চোরেদের আঁতুরঘর, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী  মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গ্যাস আতঙ্কে ইনডাকশন ওভেন কেনার ধুম চুলাই মদের বিরুদ্ধে পুলিশি অভিযান, নষ্ট করা হলো সরঞ্জাম সরকারি উদ্যোগে আলু সংরক্ষণ শুরু, ন্যায্যমূল্যের আশায় খুশি কৃষকরা মালদহে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছে ‘স্বাধীনোত্তর ভারতে নারীর অধিকার ও মর্যাদা’ শীর্ষক সেমিনার কলকাতায় ডিজিটাল আসক্তি বনাম বইমুখী সংস্কৃতি: লাইব্রেরি কি হারিয়ে যাচ্ছে? ভোটাধিকার রক্ষায় জেলা শাসকের দপ্তরে হাজারো মানুষের জমায়েত ও ডেপুটেশন হুমায়ুনের হেতমপুরে তৃণমূলের কোর কমিটি ঘিরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, পদত্যাগের হুঁশিয়ারি একাংশ নেতার সিউড়ির হাটজনবাজারে রেল লেভেল ক্রসিং বন্ধ ঘিরে বিক্ষোভ, মানুষের চাপে সিদ্ধান্ত বদল রেলের ভোটার তালিকা নিয়ে মুর্শিদাবাদে ক্ষোভ, জেলাশাসককে স্মারকলিপি মিল্লি ঐক্য মঞ্চের মরণোত্তর চক্ষু ও দেহদান সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন হাওড়ার আমতায় জলকষ্টের অবসান, মাজুরিয়া আদিবাসী পাড়ায় নতুন পানীয় জল প্রকল্পের উদ্বোধন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের মহা সম্মেলন বোলপুরে বড়জোড়া থেকে কলকাতার পথে নাম বাদ পড়া ভোটাররা, সঙ্গে তৃণমূল নেতৃত্ব বড়জোড়ায় ভোটার তালিকা থেকে ৪০০ মতুয়ার নাম বাদ, পথে নামল মতুয়া মহাসংঘ মেসি-ম্যাজিকে টানা দুই জয় ইন্তার মায়ামির ভারত বিশ্ব চ্যাম্পিয়ন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, গভীর রাতে মাঠে নামছে বার্সেলোনা বিশ্বকাপের রেকর্ড সূর্যমুখী চাষের উপর দুদিনের প্রশিক্ষন শিবির হয়ে গেল নিমপীঠে সুন্দরবনে মধু সংগ্রহকারীদের দাবিতে বনদপ্তরে ডেপুটেশন মানবাধিকার সংগঠনের বড়জোড়া কলেজে বর্ণিল আয়োজনে পালন হল বসন্ত উৎসব মৎস্যজীবীদের তিন পক্ষকাল মহল পাশের দাবি এপিডিআরের শিশুদের স্কুলছুট রুখতে সুন্দরবনে অভিনব উদ্যোগ বৈধ ভোটারের নাম সুনিশ্চিত করার দাবিতে সমাবেশ ও পার্টি অফিস উদ্বোধন  ফারাক্কায় সম্প্রীতির নজির আইনজীবী রবিউল আলম গৃহবধূদের উদ্যোগে পালিত আন্তর্জাতিক নারী দিবস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব শ্রমজীবী মহিলারা আন্তর্জাতিক নারী দিবসে বসিরহাটে মহিলাদের জন্য ফ্রি সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ শিবির মথুরাপুরের জনসমুদ্র থেকে বিজেপিকে ৫০এ নামানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক ডোমকলের রাজনীতিতে এখন চর্চিত সক্রিয় মুখ সামিম সেখ রুবাই মাদ্রাসা থেকে জাতীয় সাফল্য UPSC-এ নজির মুর্শিদাবাদের সানা আজমির আঞ্চলিক ইতিহাস নিয়ে চতুর্থ বর্ষের রাজ্যস্তরীয় আলোচনাচক্র  ‘বিচারাধীন’ হাজারো নাম, রাজনগর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির পরিবর্তন যাত্রায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী  বিএলও-র নামেও পড়ল বিচারাধীন ছাপ  কুলতলির এক তৃণমূল সদস্যের উপর দুষ্কৃতী হামলা শেওড়াফুলি জংশন রেলস্টেশনে অগ্নিকাণ্ড লালগোলায় দ্বারোদ্ঘাটন হল ‘মহারাজা রাও যোগেন্দ্র নারায়ণ অডিটোরিয়াম’!

দুবরাজপুর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা মুখ্যমন্ত্রীর

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭:১৮ | আপডেট: ২৬ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭:১৮

নতুন পয়গাম, খান সাহিল মাজহার, বীরভূম:  আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা এলাকাকে পাখির চোখ করে বৃহৎ জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার খয়রাশোল এলাকার গোষ্ঠডাঙাল মাঠে আয়োজিত এই জনসভায় দুবরাজপুর, লাভপুর, বোলপুর ও রামপুরহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে এক মঞ্চে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারে জোর দেন তিনি। সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু সহ একাধিক সামাজিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। গ্রামীণ রাস্তা উন্নয়ন, পানীয় জল প্রকল্প, বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণ, ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক সহায়তা এবং মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে প্রশাসনিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ তুলে রাজনৈতিক আক্রমণও শানান তিনি এবং উন্নয়নের ধারাকে বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানান।

আরও পড়ুন:

সভামঞ্চে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ দুই লোকসভা কেন্দ্রের সাংসদ ও জেলা নেতৃত্ব। নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয় কর্মী-সমর্থকদের। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, এবারের নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ মানুষের ভালোবাসা তৃণমূল কংগ্রেসের পক্ষেই রয়েছে বলে তিনি দাবি করেন। রামনবমী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, পথে আসার সময় ছোট ছোট শিশুদের হাতে অস্ত্র সদৃশ সামগ্রী দেখা যায়। তাদের ডেকে কথা বললে অনেকেই জানত না রামনবমীর তাৎপর্য কী। তাঁর অভিযোগ, অল্পবয়সী শিশুদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে, যা সমাজের পক্ষে উদ্বেগজনক। নির্বাচনের প্রাক্কালে এই জনসভাকে রাজনৈতিক মহল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন হিসেবে দেখছে এবং দুবরাজপুর সহ পার্শ্ববর্তী বিধানসভাগুলিতে নির্বাচনী লড়াইকে আরও জোরদার করার বার্তা বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

 

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder