নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে ভারতকে কড়া বার্তা দক্ষিণ আফ্রিকার
নিজস্ব প্রতিনিধি
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলকে অবলীলায় হারিয়ে ভারতকে লাল সঙ্কেত পাঠালো সাউথ আফ্রিকা। বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের কাছে একেবারে লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে শুরু হয়েছিল সাউথ আফ্রিকার বিশ্বকাপ অভিযান।কিন্তু দ্বিতীয় ম্যাচেই নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলকে পরাজিত করে এবারের বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পেল সাউথ আফ্রিকা মহিলা ক্রিকেট দল । অন্যদিকে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল এবারের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে পরপর দুটি ম্যাচে পরাজয়ের মুখ দেখে বেশ পিছিয়ে পড়েছে টুর্নামেন্টের এগিয়ে যাওয়ার দৌড়ে। তবে তারা লড়াই করেছে শেষ পর্যন্ত এটা মানতে হবে। পরপর দুটি ম্যাচে পরাজয়ের ফলে তাদের কাছে এবারের বিশ্বকাপের আসরে জয় অধরা থেকেছে। এদিনের ম্যাচে সাউথ আফ্রিকার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে তাজমিন ব্রিটস ও সুনি লুস। বল হাতে জ্বলে উঠেছে মালবা। অন্যদিকে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে অভিজ্ঞ সোফি ডিভাইন। বল হাতে সেভাবে মেলে ধরতে পারিনি নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের বোলিং লাইন আপ। নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল ৪৭.৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা মহিলা ক্রিকেট দল ৪০.৫ বল খেলে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করার পাশাপাশি ম্যাচটি ছয় উইকেটে ম্যাচটি জিতে নেয়। এই ম্যাচে সাউথ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে তাজমিন ব্রিটস (১০১) ও সুনি লুস (৮৩) অন্যদিকে বল হাতে মালবা নিয়েছে গুরুত্বপূর্ণ চারটি উইকেট। নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে সোফি ডিভাইন (৮৫) বল হাতে এমিলা কির নিয়েছে দুটি উইকেট। ম্যাচের সেরা তাজমিন ব্রিটস। আজ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দুটি দলই এবারের বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়ে জয়ের ছন্দে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল তিনটেয়। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটেয়।








