দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মাদ্রাসা গেমস্ এণ্ড স্পোর্টস বৈঠক
নতুন পয়গাম:
বিগত বছর গুলির ন্যায় ২৯২৫-২৬ এর ১৬তম মাদ্রাসা গেমস্ এণ্ড স্পোর্টস নিয়ে প্রতিটি জেলায় প্রস্তুতি সভা চলছে ডোমা ও ডি আই দের তত্বাবধানে ।প্রতিটি জেলায় এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিকর্তার তরফে। একক ও দলগত খেলা সংক্রান্ত নিয়মকানুন মেনে স্পোর্টস সুসম্পন্ন করতে প্রাথমিক প্রস্তুতি হিসাবে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্রীড়া কমিটির সদস্য হন মিলিত হন জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল এর কার্যালয়ে । পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদানের জন্য শিক্ষকদের আরো সক্রিয় ভূমিকা নেওয়ার পরামর্শ দেন সভাধিপতি নীলিমা মিস্ত্রি । পর্ষদ অনুমোদিত মাদ্রাসা , এস এস কে ও মাদ্রাসা শিক্ষা কেন্দ্র গুলির প্রধান শিক্ষক কিংবা তাঁদের প্রতিনিধিদের নিয়ে আলিপুরে সভা ডাকা হবে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক । জেলার সুনাম ধরে রাখার বিষয়ে সকল শিক্ষকদের জোটবদ্ধ হয়ে এগিয়ে চলার উপদেশ দেন জেলা সাভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল ও জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর মোল্লা। শুক্রবারের এই স্পোর্টস বৈঠকে অংশ নেন খলিলুল্লাহ বৈদ্য, মুজিবুল্লাহ মাঝারি, শেখ মঞ্জুর আহমেদ, সামিউল ইসলাম, ইয়ারব গাজী,রফিকুল ইসলাম,পার্থ প্রামাণিক, আলমগির সরদার, সুদাম হালদার, জয়নাল আবেদীন, মো সাহাবুদ্দীন , অভিষেক গায়েন, নুরুদ্দীন মণ্ডল, শামসুর রহমান, মো রেজাউল ইসলাম, দেলওয়ার হোসেন, সুকুমার মণ্ডল, বাগবুল ইসলাম প্রমুখ শিক্ষক প্রতিনিধি ।








