স্মৃতি মান্ধানার দুরন্ত শতরানে মধুর প্রতিশোধ ভারতের,সিরিজে ফিরলো সমতা।
নিজস্ব প্রতিনিধি
দেশের মাটিতে শুরু হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের একদিনের সিরিজের লড়াই। সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল স্বাগতিক ভারতীয় মহিলা ক্রিকেট দলকে পরাজিত করে দুর্দান্ত জয় পেয়ে সিরিজে এগিয়ে থাকে। তবে স্বাগতিকরা ছাড়বার পাত্র নয় তারা সম্প্রতি সময়ে বিদেশের মাটিতে দুর্দান্ত লড়াই করে বিভিন্ন সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষের কাছ থেকে। আর সামনেই আছে বিশ্বকাপের তার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল কিভাবে লড়াই করে ম্যাচে জয় তুলে নিতে হয় তা যেন আর একবার দেখিয়ে দিল সারা বিশ্ব কে। এদিন সিরিজের দ্বিতীয় ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে। অন্যদিকে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের কাছে ছিল সিরিজ জয় নিশ্চিত করা। তবে এই ম্যাচে দেখতে পাওয়া যায় এক অনন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৪৯.৫ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ৪০.৫ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ১৯০ রানের গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ভারতীয় মহিলা ক্রিকেট দল এই ম্যাচটি ১০২ রানে জিতে সিরিজের সমতায় ফিরিয়ে আনে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে শতরানের দেখা পেল স্মৃতি মান্ধানা (১১৭) ও বল হাতে দীপ্তি শর্মা ও ক্রান্তি দুটি করে উইকেট নেয়। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের মেয়ে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে এলিসা পেরি (৪৪) ও বল হাতে ডারসি ব্রণ নিয়েছে তিনটি উইকেট। ম্যাচের সেরা স্মৃতি মান্ধানা। তিন ম্যাচের একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচের শেষে ফলাফল ভারতীয় মহিলা ক্রিকেট দল ১-১ অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে দুটি দল মুখোমুখি হবে ২০ সেপ্টেম্বর।








