এসআইআর: আজ থেকে অনলাইনে মিলবে ফর্ম
নতুন পয়গাম, কলকাতা:
আজ বৃহস্পতিবার থেকেই অনলাইনে মিলবে এসআইআর এর এনুমারেশন ফর্ম। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি ‘ইসিআইনেট’অ্যাপ থেকেও এই ফর্ম ডাউনলোড করা যাবে। এই ফর্ম পূরণ করে অনলাইনেই জমা দেওয়া যাবে। যারা কর্মসূত্রে বাড়ির বাইরে বা অন্য ঠিকানায় থাকেন কিংবা বিএলও-এর কাছ থেকে ফর্ম সংগ্রহ করতে পারছেন না, তাঁরা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।
মঙ্গলবার থেকে রাজ্যে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন বিএলওরা। তবে প্রথম থেকেই অনলাইন পরিষেবা চালু না হওয়ায় অসন্তোষ তৈরি হয়েছিল।
আরও পড়ুন








