প্রাক্তন সমবায় মন্ত্রী রবিন ঘোষ স্মরণে মৌন মিছিল উলুবেড়িয়ায়
অতসী মণ্ডল, নতুন পয়গাম, উলুবেড়িয়া:
১১ই ডিসেম্বর বৃহস্পতিবার প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা ও রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী জননেতা রবিন ঘোষের স্মরণে ১৫ তম স্মরণসভা আয়োজিত হয়। এদিন নানু ঘোষ ভবন থেকে লোকগেট পর্যন্ত মৌন মিছিলে অগণিত মানুষকে দেখা যায়। রবীন্দ্র ঘোষ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে লোকগেটের কাছে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় নেতৃত্ব ও কর্মীরা।
প্রসঙ্গত উল্লেখ্য সুভাষ চন্দ্র বসুর আদর্শে দীক্ষিত রবিন ঘোশের কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য দীর্ঘ দিন জনসেবা করেন। প্রথমে বিধায়ক পরবর্তীতে মন্ত্রীত্বও সামলান। ২০১১ সালের ১১ই ডিসেম্বর মাত্র ৮১ বছর বয়সে তিনি প্রয়াত হন।
এদিন স্মরণ সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্র ঘোষ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি নারায়ণ মোহান্তি, সহ সভাপতি শংকর সাঁতরা, কার্যকরী সভাপতি শেখ হাসিবুর রহমান, সম্পাদক মতিয়ার রহমান মল্লিক, কোষাধক্ষ্য রথিবুদ্দিন, সারা ভারত ফরওয়ার্ড ব্লক হাওড়া জেলা কমিটির সম্পাদক ডা: জগন্নাথ ভট্টাচাৰ্য , সভাপতি কুতুবুদ্দিন আহমেদ , কম :ডলি রায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, কম :অসিত সাউ, কম : ড : শক্তি রঞ্জন প্রামানিক, সেখ হবিবুর রহমান, ফরিদ মোল্লা ও সি পি আই এম জেলা সাম্পাদক মন্ডলীর সদস্য সাদিরুদ্দিন মোল্লা প্রমুখ ।









