মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে শারদ সম্মান প্রদান
রহমতুল্লাহ, নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে সোমবার সন্ধ্যায় রবীন্দ্র–নজরুল সভামঞ্চে অনুষ্ঠিত হলো শারদ সম্মান প্রদান অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে শহরের ১০টি পুজো কমিটিকে শারদ সম্মান প্রদান করা হয়। পাশাপাশি ৬৯টি পুজো কমিটিকে পৌরসভার পক্ষ থেকে ১৫ হাজার ও ১২ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।
পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর জানান, এই পদক্ষেপ শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, মহকুমাশাসক বনমালী রায়, মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকারসহ বিশিষ্টজনেরা। অতিথিদের হাতে সম্মাননা ও সহায়তা প্রদান করা হলে দর্শকদের মধ্যে উৎসাহের আবহ তৈরি হয়।
আরও পড়ুন







