চোট কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ
নতুন পয়গাম
অবশেষে সুখবর।খুব তাড়াতাড়ি চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়াগামী বিমানে জায়গা না হলেও, হয়তো চলতি মাসেই তাঁকে দেখা যেতে পারে উইকেটের পিছনে। খেলতে পারেন রঞ্জি ট্রফির ম্যাচও।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ক্রিস ওকসের একটা বল পন্থের পায়ে আছড়ে পড়ে। যন্ত্রণা কাতর দিল্লি তনয়ের জুতো খুললে বোঝা যায় তাঁর পা ফুলে কোলাব্যাঙ,অর্থাৎ চোপ গুরুতর।এমআরআই করে জানা যায়, পায়ের হাড়ে চিড় ধরেছে। চোট অবস্থাতেই পরের দিন ব্যাট করতে নামেন তিনি। তবে তারপর থেকে মাঠের বাইরেই রয়েছেন পন্থ।
ইংল্যান্ডে চিকিৎসার পর পন্থ এখন সুস্থ ।শুধু দেখার বাকি ফিটনেস কোন অবস্থায় আছে।বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছেন। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে ম্যাচ ফিট হয়ে যাবেন তিনি। নির্ভরযোগ্য সূত্রের তথ্যানুযায়ী, আসন্ন দক্ষিন আফ্রিকা সিরিজে হয়তো দলে জায়গা পাবেন।








