প্রাথমিকে ১৩,৪২১ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি
নতুন পয়গাম, কলকাতা, ২৫ সেপ্টেম্বর:
প্রাথমিক বিদ্যালয়ে ১৩ হাজার ৪২১ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল।
রাজ্য শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর এবং দু-বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড অথবা চার বছরের ব্যাচেলর ইন এলিমেন্টারি এডুকেশন বা বিএলএড প্রশিক্ষণ থাকতে হবে। এ ছাড়াও দুই বছরের ডিপ্লোমা ইন এডুকেশন বা স্পেশাল এডুকেশন, কিংবা স্নাতক-সহ দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক অনুষ্ঠিত, যা এনসিটিই-র নিয়ম মেনে হবে।
প্রার্থীর বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। ওবিসি এ-বি, এসসি, এসটি, প্রতিবন্ধী, এক্স সার্ভিসম্যান, প্যারা টিচার ক্যাটিগোরির প্রার্থীদের জন্য বয়সসীমা নিয়মানুযায়ী শিথিল করা হবে। অনলাইনে আবেদন করতে হবে।








