শ্রীলঙ্কার ব্যাটিং যেন তাসের ঘর, দুরন্ত বোলিংয়ে বেঁচে রইল পাকিস্তানের ফাইনালের আশা
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
অবশেষে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে শ্রীলংকাকে হারিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের মুখ দেখলো পাকিস্তান। এই জয়ের পাশাপাশি ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে রইলো সালমান আগার দল। অন্যদিকে সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে কার্যত এবারের এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ হল শ্রীলংকার। যদিও একটি ম্যাচ বাকি আছে, সেটা মূলত এখন শ্রীলংকার কাছে নিয়ম রক্ষায়। পরপর দুটি ম্যাচে হেরে ফাইনালে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেল শ্রীলংকা বলাই যায়। গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার শুরুটা ভালো হয়নি। পাকিস্তানের বোলাররা শুরু থেকেই দুর্দান্ত বোলিং করতে থাকে। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলংকা। অবশ্য শেষের দিকে কামিন্দু মেন্ডিস ও করুনারত্নের দুর্দান্ত ব্যাটিং করে। অন্যদিকে পাকিস্তান গত ম্যাচের তুলনায় এই ম্যাচে দেখা যায় ব্যাটিং ও বোলিং এ শ্রীলংকার থেকে বেশ ভালো খেলে জয়ের দেখা পায়। অবশ্য ছাড়বার পাত্র ছিল না শ্রীলংকা। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো পাকিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা নির্ধারিত ২০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করার পাশাপাশি ম্যাচটি ৫ উইকেটে জিতে নেয়। এই ম্যাচে পাকিস্তানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে মোহাম্মদ নাওয়াজ (৩৮) হুসাইন তালাত ( ৩২) ও বল হাতে শাহিন আফ্রিদি তিনটি উইকেট নেয় এছাড়া হ্যারিস রউফ, হুসাইন তালাত দুটি করে উইকেট নেয়। শ্রীলংকার হয়ে এই ম্যাচে অর্ধ শতরান করে কামিন্দু মেন্ডিস (৫০) ও বল হাতে মহেশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা দুটি করে উইকেট নেয়। ম্যাচের সেরা হুসাইন তালাত।








