এশিয়া কাপে ভারতের কাছে হারের হ্যাটট্রিক, বাদ পাকিস্তানের উদীয়মান তারকা
নতুন পয়গাম:
তাকে ভাবা হচ্ছিল পাক ক্রিকেটের ভবিষ্যত তারকা।এমনকী তার জন্যই দলে জায়গা খুঁইয়েছিলেন কিং বাবর আজম।সেই তিনিই অর্থাৎ সাড়া জাগানো তরুন সাইম আইয়ুব করে বসলেন শূন্যের রেকর্ড। ফলে কোপ পড়লো আসন্ন পাক-দঃ আফ্রিকা সিরিজে।
পাকিস্তান বোর্ড আবার তাদের চিরচেনা জুটি বাবর-রিজওয়ানের দ্বারস্থ হলেন।
যদিও লাল বলের ক্রিকেট,তবুও আস্থা হারালেন সাইম।
এখন দেখার এশিয়া কাপে ভারতের কছে দুরমুশ হওয়া পাকিস্তান নিজেদের কিভাবে মোটিভেট করে এবং দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজে কিভাবে নিজেদের মেলে ধরে।
১৮ সদস্যের পাক দল: শান মাসুদ (অধিনায়ক), আমির আজমল, আবদুল্লা শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়জল আক্রম, হাসান আলি, ইমাম-উল হক, খুররাম শাহজাদ, কামরান গুলাম, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), রোহেল নাজির (উইকেটরক্ষক), নোমান আলি, সাজিদ খান, সলমন আলি আঘা, সাউদ সাকিল এবং শাহিন আফ্রিদি।
আরও পড়ুন








