এস আই আর ইস্যুতে হুগলী জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল বাংলা পক্ষ
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলিঃ
এক ব্যক্তি একাধিক রাজ্যে ভোটার পরিচয়পত্র বহন করছেন। ঘটি হিন্দু বাঙালি, ঘটি মুসলমান বাঙালি ও ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালির নাম পশ্চিমবঙ্গর ভোটার তালিকা থেকে যাতে বাদ দেওয়া না হয়, যোগ্য কোনও ভোটারের নাম যেন ভুলবশত ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এবং ভারত–নেপালের চুক্তির শর্তানুযায়ী অনুযায়ী ভারতে বসবাসকারী নেপালের নাগরিদের নাম নির্বাচনী তালিকায় যাতে না থাকে মুলত এই চারটি দাবি নিয়েহুগলি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বাংলা পক্ষর হুগলি সাংগঠনিক জেলা। প্রসঙ্গত পশ্চিমবঙ্গে এস আই আর শুরু হওয়ার পর থেকেই শাসক ও বিরোধীদের নানান দাবি ও প্রচারে বাংলার রাজনীতি এখন উত্তাল। এই আবহে বৃহস্পতিবার দুপুরে বাংলা পক্ষর শীর্ষ পারিষদ সদস্য মনন মন্ডল ও হুগলি জেলা সংগঠনের সহ-সম্পাদক অভিষেক পালের নেতৃত্বে সংগঠনের সদস্যরা হুগলি জেলা শাসকের দপ্তরে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দাবিগুলো লিখিত ভাবে জেলা শাসকের দপ্তরের নির্বাচনী আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। ডেপুটেশনের পর বাংলা পক্ষর শীর্ষ পারিষদ সদস্য মনন মন্ডল জানান, জেলা শাসকের দপ্তরের নির্বাচনী আধিকারিক জানিয়েছেন ওনারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।







